ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে জোয়ার-ভাটা নির্ভর সেচযন্ত্রের উদ্ভাবক কৃষক অলিউল্লাহকে সংবর্ধনা


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২২ রাত ৯:১০

জোয়ার-ভাটা নির্ভর ও জ্বালানীবিহীন সেচযন্ত্র উদ্ভাবনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে জাতীয় পর্যায়ে তৃতীয় পুরস্কার অর্জন করায় ভোলার লালমোহনের কৃষক মোঃ অলিউল্লাহকে সংবর্ধনা দিয়েছে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ)।
মঙ্গলবার দুপুরে বিডিএফ’র আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।
ভোলা ডেভেলপমেন্ট ফোরাম এর আহবায়ক রাজীব হায়দারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন অমির সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা ডেভেলপমেন্ট ফোরাম এর প্রধান সমন্বয়ক এম জহিরুল ইসলাম, করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের অধ্যক্ষ আব্বাস উদ্দিনসহ আরও অনেকে।
উল্লেখ্য, প্রায় দুই বছর আগে উপজেলার লালমোহন ইউনিয়নের পেশকার হাওলা গ্রামের কৃষক মোঃ অলিউল্লাহ জোয়ার-ভাটাকে কাজে লাগিয়ে জ্বালানিবিহীন সেচযন্ত্র তৈরি করেন। সেটা নিজের বাড়ির পাশের্^^র খালে স্থাপন করে এলাকায় সাড়া ফেলেন। পরে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সহয়োগিতায় তার এ উদ্ভাবনটিকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ নজরে আনা হলে গত ১৫ জুলাই 'কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ ও বিকাশ প্রতিযোগিতায় তাকে সুযোগ দেয়া হয়। প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেন কৃষক মোঃ অলিউল্লাহ।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত