ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাবির উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ২৬-৭-২০২২ রাত ৯:১০
চৌধুরী মো. জাকারিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ(২৬ জুলাই) মঙ্গলবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনস্থ কনফারেন্স রুমে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 
 
উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়ার চার বছর মেয়াদে নিয়োগের শেষ কার্যদিবস ছিল আজ মঙ্গলবার। আগামীকাল (বুধবার) থেকে রসায়ন বিভাগে অধ্যাপক হিসেবে তাঁর পূর্বতন দায়িত্বে পুনরায় যোগ দিবেন তিনি।
 
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে। তেমনি প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া উপ-উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকান্ডে যে অবদান রেখে গেলেন তা মাইলফলক হয়ে থাকবে। তাঁর কৃতিত্বপূর্ণ কর্মগুলি আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা আগামী দিনেও এই বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রয়োজন হলে তিনি অকুষ্ঠিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সহযোগিতা প্রদান করবেন বলে উপাচার্য প্রত্যাশা করেন।
  
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
 উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) মো. অবায়দুর রহমান প্রামানিক, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, ভারপ্রাপ্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী খোন্দকার শাহরিয়ার রহমান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক প্রফেসর এম হুমায়ুন কবীর, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. বাবুল ইসলাম, পরিবহণ দপ্তরের প্রশাসক মো. মোকছিদুল হক প্রমুখ।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য