ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৬-৭-২০২২ রাত ৯:১১
রাজবাড়ীর পাংশায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 
 
বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। 
 
মঙ্গলবার (২৬ জুলাই) বিকাল ৫ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোহাম্মাদ আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।  
 
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দীন বিশ্বাস ও মোছাঃ রোকেয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপস্থিত ছিলেন। 
 
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৪০ জন শিক্ষার্থীকে ২ হাজার ৪০০ টাকা। ৬ষ্ঠ থেমে ১০ শ্রেণি পর্যন্ত ২০ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা।  একাদশ থেমে দ্বাদশ শ্রেন্তি পর্যন্ত ১০জন শিক্ষার্থীকে ৯ হাজার ৬০০ টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়াও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১০ জন (মেয়ে) শিক্ষার্থীকে ১০টি বাইসাইকেল প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন