ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২২ দুপুর ২:৪
ভোলার লালমোহনে জাতীয়, দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, র‌্যালি, কেক কাটা এবং আলোচনা সভার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৭ জুলাই) সকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয় এবং  দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমবেত হয়। 
 
পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাচুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন। 
 
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানজিম হাওলাদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত