লালমোহনের দুই ইউপির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
ভোলার লালমোহন উপজেলার কালমা ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা।
এর আগে মঙ্গলবার বিকেলে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে এ দুই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান ভোলা জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আমীর খসরু গাজীর সঞ্চালনায় সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ অনেকে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied