রাবির 'বি' ইউনিটে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৮ শতাংশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ৮৭ দশমিক ২৫ শতাংশ। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিফটে উপস্থিতির হার ছিল যথাক্রমে ৮৯ দশমিক ০২, ৮২ দশমিক ৭৫ এবং ৯০ শতাংশ। আজ বুধবার ‘বি’ ইউনিটের পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
অধ্যাপক প্রদীপ বলেন, ‘সফলভাবে আনন্দময় পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, মিডিয়া, রাজনৈতিক সংগঠন সবারই সহযোগিতা ছিল। পরীক্ষার্থী এবং অভিভাবকগণও সহযোগিতা করেছেন। সকলের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে প্রথম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।'
পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক বলেন, ‘ক্যাম্পাসের কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ আমরা পাইনি। পরীক্ষার্থীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তাদের উপস্থিতিও ছিল খুব ভালো।’
প্রসঙ্গত, আজ সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়, যা চলে ১০টা পর্যন্ত। এরপর পর্যায়ক্রমে ১১ টা থেকে ১২ টা, ১টা থেকে ২টা পর্যন্ত অন্য দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied