রাজশাহী বিশ্ববিদ্যালয় জালিয়াতির সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাঁচজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে চারজনই প্রক্সি দেওয়ার সময় ধরা পড়েছেন। তাঁদের একজনকে জিজ্ঞাসাবাদের সময় ‘প্রক্সি জালিয়াতি’তে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ (তন্ময়) জড়িত বলে দাবি করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জিজ্ঞাসাবাদের ভিডিওতে দেখা যায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ছাত্রলীগ নেতা মুশফিকের নাম বলেন বায়েজিদ খান। তিনি রাবির ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। ছাত্রলীগ নেতা মুশফিক একই বিভাগের একই সেশনের শিক্ষার্থী। জিজ্ঞাসাবাদে বায়েজিদ বলেন, তাঁকে মুশফিক এ কাজে নিয়োগ দিয়েছেন। জিজ্ঞাসাবাদের ওই ভিডিও চিত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রক্টর আসাবুল হক বলেন, প্রক্সি জালিয়াতিতে ধরা পড়া বায়েজিদ একাধিক নাম বলেছে। সেখানে মুশফিক তাহমিদের নামও বলেছেন। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে দেখবে। তাঁরা এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবেন।
এ বিষয়ে জানার জন্য একাধিকবার ফোন করেও ছাত্রলীগ নেতা মুশফিক তাহমিদ তন্ময়ের বক্তব্য পাওয়া যায়নি। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, অনেকে ফোন দিয়ে বিষয়টি জানিয়েছে। আমি ওই ভিডিও এখনো দেখি নি। যদি প্রক্সির মতো অসাধু কোনো কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, আমি বিষয়টি জেনেছি। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগকে আমরা অবগত করবো। তদন্তে জড়িত থাকার প্রমাণ মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied