ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কচুয়ায় বিজ্ঞ আদালতের নির্দেশে বাড়িঘর উচ্ছেদ


কচুয়া প্রতিনিধি photo কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২২ বিকাল ৫:৪৫
চাঁদপুরের কচুয়া পৌরসভার মাছিমপুর গ্রামে বিজ্ঞ আদালতের নির্দেশে ১২৫ শতাংশ ভূমি উদ্ধার ও ৫টি বসতঘর উচ্ছেদ করা হয়েছে। বুধবার এ উচ্ছেদে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র চন্দ্র দাস। 
জানা যায়, কচুয়া পৌরসভাধীন মাছিমপুর গ্রামের আব্দুস সাত্তার গংরা বেশ কয়েক বছর আগে একই গ্রামের সিরাজুল ইসলাম গংদের বিরুদ্ধে চাঁদপুরের কচুয়া সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ডিগ্রি জারির মাধ্যমে বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে বাদী পক্ষের নুরু মিয়া রায়ে সন্তুষ্ট প্রকাশ করে আইনের প্রতি কৃতজ্ঞতা জানান। 
অন্যদিকে বিবাদী পক্ষরা বিনা নোটিশে উচ্ছেদ করা হয়েছে তারা দাবী করেন। এসময় চাঁদপুর জেলা জজ আদালতের নায়েব নাজির গাফফার খান নাদিম,সিভিল কোর্ট কমিশনার জিয়াউল হক তালুকদার, স্থানীয় কাউন্সিলর কামাল হোসেন অন্তুর,মাসুদ আলম প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ