ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

দোহার পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর হলেন যারা


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ১০:৮
ঢাকার দোহার উপজেলায় প্রায় দুই যুগ পর অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত দোহার পৌরসভার নির্বাচন। বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার আশ্রাফুল আলম। ৬ হাজার ৬৯৪ ভোট পেয়ে মেয়র হন জগ প্রতীক নিয়ে আলমাছ উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলমেট মার্কা নিয়ে নজরুল ইসলাম বাবুল পান ৫ হাজার ২৩ ভোট।
 
অন্যদিকে সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মো. আলমগীর মুবিন (টেবিল ল্যাম্প), ২নং ওয়ার্ডে মো. শওকত হোসেন (উট পাখি), ৩নং ওয়ার্ডে আব্দুস সালাম শুকুর (টেবিল ল্যাম্প), ৪নং ওয়ার্ডে পাপেল মাহমুদ নিজাম (ব্রিজ), ৫নং ওয়ার্ডে ওয়াসিম চৌকদার (পানির বোতল), ৬নং ওয়ার্ডে হুমায়ুন কবির (উট পাখি), ৮নং ওয়ার্ডে জাফর ইকবাল (ব্ল্যাকবোর্ড), ৯নং ওয়ার্ডে মোহাম্মদ আলী (ডালিম) বেসরকারিভাবে জয়ী হন।
 
সংরক্ষিত নারী সদস্য পদে ১, ২, ৩নং ওয়ার্ডে ইসরাত জাহান বনানী (চশমা), ৪, ৫, ৬নং ওয়ার্ডে সৃতি আক্তার (জবা ফুল), ৭, ৮, ৯নং ওয়ার্ডে ফরিদা ইয়াছমিন (আনারস) প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হন।
 
খারাকান্দা তেন্দ্রে ভোট দিতে আসা বয়োজ্যেষ্ঠ ভোটার রহিমা বেগম (৮৫) বলেন, আমি একটু অসুস্থ থাকায় আমার আত্মীয় আমাকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছে। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।
 
দক্ষিণ জয়পাড়া কেন্দ্রে ভোট দিতে আসা আনোয়ারা বেগম (৪০) বলেন, এই প্রথম ইভিএমে ভোট দিলাম। ভালো লেগেছে। তবে ইভিএমে ভোটগ্রহণে অনেক সময় লেগেছে। সকালে ভোট দিতে এসে প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকে ভোট দিতে হয়েছে। 
 
নির্বাচনের বিষয় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, দোহার পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়েছে। কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরেছেন। যেসব অসুস্থ ব্যক্তি ভোট দিতে আসেন আমরা তাদের আগে ভোটকেন্দ্রে নিয়ে যেতে সাহায্য করেছি। আমরা যে ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করেছিলাম সেগুলোতে অতিরিক্ত পুলিশ ছিল। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল।
 
দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, দীর্ঘ ২২ বছর পর দোহার পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়েছে। ভোটার ও প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। কোথাও কোনো সমস্যা হয়নি। ২১টি কেন্দ্রের ১৩৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়। মোট ভোটার সংখ্যা ৪৩ হাজার ৬৬ জন।
 
রিটানিং অফিসার আশ্রাফুল আলম জানান, আমি যখন দোহার উপজেলায় আসি তখন দোহারের মানুষ অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছিলেন। আমি সেটি দিতে পেরেছি। ভোটকেন্দ্রে এসে ভোট দিতে না পেরে ফিরে গেছেন এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমাদের ৬০% ভোট কাস্ট হয়েছে।

এমএসএম / জামান

৫ বছরে ২৫কোটি 'বৃক্ষ রোপণ কর্মসূচির' প্রকল্প ভেস্তে যেতে পারে , বান্দরবান বন বিভাগের জলিলনামাতেই

সিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার

জাল সনদে চাকুরী লক্ষ্মীপুরে ৪ শিক্ষককে টাকা ফেরতের নির্দেশ

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী

মদনে অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্র এবং সত্য উন্মোচনে ছাত্রদল নেতার সাংবাদিক সম্মেলন

‎সামাজিক যোগাযোগমাধ্যমে সড়কের দুর্দশা প্রকাশের পর বরাদ্দ বাতিলের অভিযোগ, বড়ঘোপে জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ

তেঁতুলিয়ায় অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ

ঝুঁকিপূর্ন কাজে শিশুদের নিয়োগ দেয়াও দুর্নীতি

মনিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক এক

হালদা ও কর্ণফুলী নদীর মৎস্য সম্পদ রক্ষায় কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

রিকশা চালক নুরুল কবির হত্যা-সব আসামির বিরুদ্ধেই অভিযোগপত্র দিয়েছেন পুলিশ

কাশিমপুরে ফার্মেসিতে শিশু রোগী চিকিৎসা ঘিরে প্রশ্ন, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের