ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জালিয়াতি করে চমেকে চাকরি, তাকবীরের বিরুদ্ধে তদন্ত শুরু


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ১১:৫৯
জালিয়াতির মাধ্যমে বয়স লুকিয়ে চাকরি নেওয়ার ঘটনায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপতালের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তাকবীর হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে চমেক হাসপাতাতাল কর্তৃপক্ষ সাত কর্মদিবসের মধ্যে তদন্ত কাজ শেষ করতে চায়।
 
জানতে চাইলে চমেক হাসপতালের সহকারী পরিচালক ও তদন্ত দলের প্রধান ডা. রাজীব পালিত বলেন, ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে। তবে আরেকটু বেশি সময়ও লাগতে পারে। সে ক্ষেত্রে আমরা হয়তো আরও দুটি দিন সময় বাড়াতে পরিচালকের কাছে অনুরোধ করব। জানা যায়, তাকবীর হোসেন চমেক হাসপাতালের ‘নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম’ নামের একটি প্রকল্পে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বেসরকারি সংস্থা (এনজিও) দ্বারা এ প্রকল্পটির কার্যক্রম পরিচালিত হয় যা রাজস্বভুক্ত নয়। ওই এনজিও কার্যক্রমকে সরকারি চাকরি দেখিয়ে বিভাগীয় প্রার্থী হিসেবে চমেক হাসপাতালে চাকরির জন্য আবেদন করেন তাকবীর হোসেন। ওই সময় তার বয়স সরকারি চাকরির বয়সসীমার চেয়ে ১০ মাস ১৭ দিন বেশি ছিল।
 
অভিযোগ রয়েছে, তাকবীরকে বিভাগীয় প্রার্থী দেখিয়ে নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে চমেক হাসপাতালের পরিচালকের কার্যালয়ের কাগজপত্র জাল জালিয়াতির অভিযোগ ওঠে। জানা যায়, চমেক হাসপাতালের পরিচালকের লেটার হেড প্যাড ব্যবহার করে তাকবীর হোসেনকে বিভাগীয় প্রার্থী হিসেবে প্রত্যয়নপত্র দেন তাকবীরের সহোদর বড়ভাই ডা. আবুল হোসেন। তবে ওই ভুয়া প্রত্যয়নপত্রে চমেক হাসপাতালের পরিচালকের কোনো স্বাক্ষর ছিল না। ডা. আবুল হোসেন বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সংযুক্তিতে কর্মরত আছেন।
 
অভিযোগ রয়েছে, বড় ভাইয়ের তৈরি করা জাল জালিয়াতির মাধ্যমে তাকবীর হোসেন ২০১২ সালে এ চাকরি বাগিয়ে নেন। চাকরি নেওয়ার পরবর্তী কয়েক বছরের মধ্যে তাকবীর হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। বিষয়টি পরে জানাজানি হলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য চাকরিচ্যুত দুদকের উপসহকারী পরিচালক মো. শরিফ উদ্দীন এ তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকবীরকে জিজ্ঞাসাবাদ করেন। শরিফ উদ্দীনের ওই জিজ্ঞাসাবাদের এক বছর পর দুদক এটি তদন্তের উদ্যোগ নেয়। দুদকের পরিচালক (দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল) উত্তক কুমার মন্ডল গত ১৫ জুন চমেক হাসপাতালের পরিচালকের কাছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেন। এর পরই চমেক হাসপাতালের পরিচালক তাকবীর হোসেনের চাকরিতে যোগাদানের অনিয়ম তদন্তে কমিটি গঠন করেন। 
 
এ ব্যাপারে তাকবীর হোসেনকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। চমেক হাসপাতালের একজন প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের উদ্যোগ নিলে তাকবীর হোসেন তড়িঘড়ি করে অন্য কোথাও বদলির চেষ্টা করেন। কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বদলির অনুরোধ নাকচ করে দিয়েছে।প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে আরেক আলোচিত ব্যক্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের হিসাবরক্ষক মোহাম্মদ ফোরকানকে ইতোমধ্যে মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে বদলী করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী