ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নকল স্বাক্ষরে পাল্টা কমিটি প্রকাশের অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ১২:১
কমিটি গঠনের এক মাসের মাথায় পটিয়া উপজেলা ছাত্রলীগ নিয়ে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে৷ কয়েকটি গণমাধ্যমে  পটিয়া উপজেলা ছাত্রলীগের পাল্টা আহ্বায়ক কমিটি গঠন" শিরোনামে সংবাদ প্রকাশ হলে সামাজিক মাধ্যমে এ নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয় ৷ 
 
জানা যায়, গত জুন মাসের ২৫ তারিখ আরাফাতকে সভাপতি ও নোমানকে সাধারণ সম্পাদক করে ১৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করে চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগ ৷ কমিটি গঠনের পর পটিয়া উপজেলা ছাত্রলীগ তাদের আওতাধীন সকল সাংগঠনিক শাখার কার্যক্রম স্থগিত করেন ৷ তবে বুধবার(২৭ জুলাই) ও বৃহস্পতিবার (২৮জুলাই) উপজেলায় পাল্টা আরেকটি কমিটির নিউজ প্রকাশিত হয় ৷ সেখানে লেখা হয়, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান,আনিস আহমেদ,জয়নুল আবেদীন ফরহাদ, তারেকুর রহমান তারেক, যুগ্ম সম্পাদক মাঈনুদ্দিন হাসান,আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন ইমরান,উপ -কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক কাজী আনিসুল ইসলাম ও উপ- কৃষি ও সমবায় সম্পাদক আবদুল কাদের এক সভায় সকলে উপস্থিত থেকে ৫১ সদস্য বিশিষ্ট পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করে। তবে সামাজিক মাধ্যমে নিউজ প্রকাশের পাশাপাশি দেখা যায় দক্ষিন জেলা ছাত্রলীগের প্যাডে সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান,আনিস আহমেদ ও যুগ্ম সম্পাদক মাঈনুদ্দিন হাসান স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটিও ভাইরাল হয়ে যায়৷ 
 
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয় নিয়ে আলোচনা সমালোচনার মাঝে জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান, তারেকুর রহমান তারেক, যুগ্ম সম্পাদক মাঈনুদ্দিন হাসান নিজেেদের ফেসবুক আইডিতে কমিটির বিষয়ে তারা কিছুই জানেন না উল্লেখ করে লেখেন, ফেসবুকে কমিটির যে প্যাড দেখা যাচ্ছে সেখানে তাদের স্বাক্ষর জাল করে অন্য কেউ বসিয়েছে৷ 
 
আবদুল্লাহ আল নোমান সকালের সময়কে জানান, কমিটির ব্যাপারে তিনি কিছুই জানেন না৷ জেলা ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদক ছাড়া আর কারো কমিটি দেয়ার এখতিয়ার নাই। ছাত্রলীগকে বিতর্কিত করার উদ্দেশ্যে এটা একটা পরিকল্পিত মিথ্যাচার৷ 
 
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পত্রিকা এবং ফেসবুকে পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যে নিউজটি ছড়িয়েছে এটি সম্পূর্ণ ভুয়া।  ইতিমধ্যে যাদের নামে এই সংবাদ ছড়ানো হয়েছে তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টা ক্লিয়ার করেছে। তাছাড়া জেলা ছাত্রলীগে আনিস আহমেদ নামে কোনো সহ-সভাপতিও নেই৷।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী