লকডাউনের প্রথম দিন ফটিকছড়িতে ফাঁকা সড়ক, বন্ধ রয়েছে দোকানপাট
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সারাদেশের মতো চট্টগ্রামে ফটিকছড়িতেও সপ্তাহব্যাপী বিশেষ লকডাউন কঠোরভাবে পালন করা হচ্ছে। লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই উপজেলায় বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের টহল দলকে দেখা গেছে। উপজেলার সবকটি প্রবেশপথেই বসানো হয়েছে পুলিশের তল্লাশি চৌকি। উপজেলার খাবারের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ দেখা গেছে। রাস্তাঘাটে লোকজন ও যানবাহন প্রায় নেই বললেই চলে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, উপজেলা সদরসহ বিভিন্ন পয়েন্টে একাধিক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং মাস্ক না পরায় অনেককে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউন চলাকালে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জরুরি নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা রাখা যাবে। এ সময় সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। লকডাউনের সময় সাধারণ মানুষের চলাচল ও ভিড় এড়ানোর জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ সাংবাদিকদের জানান, সকাল থেকে ফটিকছড়িতে সরকার কর্তৃক আরোপকৃত বিধিনিষেধগুলো কঠোরভাবে পালন করা হচ্ছে। এছাড়াও যেসব দোকানপাট বিধিনিষেধের অন্তর্ভুক্ত আছে সেসব দোকানপাট বন্ধ রেখেছে। শুধুমাত্র কাঁচাবাজার, নিত্যপ্রয়োজনী দ্রব্যাদির দোকান ও ওষুদের দোকান খোলা রয়েছে। যেগুলো খাবারের দোকান রয়েছে সেগুলো ডেলিভারি সিস্টেমে খাবার বিক্রি করতে পারবে। কোনো কাস্টমারকে দোকানে বসিয়ে খাওয়াতে পারবে না। বিষয়গুলো আমরা কঠোরভাবে নজরদারি করছি। যারা বিধিনিষেধ অমান্য করছে তাদের জরিমানা করা হচ্ছে।
জামান / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ