ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বড়পুকুরিয়া কয়লাখনি

৮৭ দিন পর বন্ধের পর কয়লা উত্তোলন শুরু


আনন্দ গুপ্ত, ফুলবাড়ী photo আনন্দ গুপ্ত, ফুলবাড়ী
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ২:৪৫

নির্ধারিত সময়ের ২০ দিন আগেই কয়লা উত্তোলন শুরু করেছে দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনি। টানা দুই মাস ২৭ দিন (৮৭ দিন) বন্ধ থাকার পর পরীক্ষামূলকভাবে গতকাল বুধবার (২৭ জুলাই) কয়লা উত্তোলন শুরু করে খনি কর্তৃপক্ষ। পুরোপুরিভাবে কয়লা উত্তোলন শুরু হলে প্রতিদিন ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টন কয়লা উত্তোলন করা সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। কয়লা পাবে কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। এতে সচল হবে কয়লা সংকটে ব্যাহত হওয়া বিদ্যুৎ উৎপাদন। ফলে দেশসহ উত্তরাঞ্চলের অতিরিক্ত লোডশেডিং অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম সরকার।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, গত ১ মে খনির ১৩১০ নম্বর ফেইজ (কূপ) থেকে কয়লা উত্তোলন শেষ হয়। পরে ওই কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে পরিত্যক্ত ফেইজ থেকে নতুন ফেইজে যন্ত্রপাতি স্থানান্তর ও সংস্কারকাজ শেষ করে আগস্টের মাঝামাঝি খনির নতুন ১৩০৬ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যা নির্ধারিত সময়ের ২০ দিন আগেই গতকাল বুধবার পরীক্ষামূলকভাবে উত্তোলন শুরু হয়।

এদিকে, আগস্টের মাঝামাঝি পর্যন্ত সময় নির্ধারিত হওয়ার বিপরীতে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে সেই সময় কয়লার মজুদ ছিল ৩৬ হাজার টন, যা দিয়ে আগস্ট মাস পর্যন্ত চলার কথা নয়। ফলে কয়লার অভাবে বিদ্যুৎ উৎপাদনও কমে আসার শঙ্কা দেখা দিয়েছিল। এতে উত্তরাঞ্চলে লোডশেডিং বেড়ে যেতে পারে বলে অনেকেই আশঙ্কা করেছিলেন।
অপরদিকে এমন খবরে কিছুটা হলেও স্বস্তি অনুভব করছেন উত্তরাঞ্চলের মানুষ।

এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম সরকার বলেন, খনির পরিত্যক্ত ফেইজ থেকে নতুন ফেইজে যন্ত্রপাতি স্থানান্তর ও সংস্কারকাজের জন্য গত ১ মে খনির ১৩১০ নম্বর ফেইজ (কূপ) থেকে কয়লা উত্তোলন বন্ধ করা হয়। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় অধিক জনবল নিয়োগের মাধ্যমে নির্ধারিত সময়ের প্রায় ২০ দিন আগেই ১৩০৬ নম্বর নতুন ফেইজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করা সম্ভব হলো। বুধবার সকালে পেট্রোবাংলার চেয়ারম্যান ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই কয়লা উত্তোলনের উদ্বোধন করেছেন। 

তিনি আরো জানান পরিস্থিতি স্বাভাবিক থাকলে যন্ত্রাংশ অ্যাডজাস্টম্যান্টসহ সকল প্রক্রিয়া শেষে পুরোপুরি উৎপাদনে যেতে সপ্তাহখানেক সময় লাগতে পারে। এরমধ্যে করোনার কিছু পাদুর্ভাব রয়েছে, এখানে গত দুই দিন আগে ৩৫ জন শ্রমিকের করোনা পজেটিভ হয়েছিল। গত মঙ্গলবার ১৪৩ জন শ্রমিকের নমুনা সংগ্রহ করে টেস্ট করতে দেয়া হয়েছে, এদের রেজাল্ট আসার ওপর নির্ভর করবে আমরা কিভাবে কোনদিকে এগোবো। 

তিনি বলেন, খনিতে বর্তমানে ৪০ হাজার টন কয়লা মজুদ রয়েছে। আশা করা যায় পুরোপুরি উত্তোলন চালু হলে প্রতিদিন ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টন কয়লা উত্তোলন করা সম্ভব হবে। এতে দেশের জাতীয় গ্রিডের বিদুৎ ঘাটতি কিছুটা কমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ