পটুয়াখালীতে ফজলে মাসুদুর রহমানকে সংবর্ধনা
পটুয়াখালীতে মোহাম্মদ ইসহাক মডেল ডিগ্রি কলেজের গর্ভনিং বডির সভাপতি ফজলে মাসুদুর রহমান পাপ্পাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নেসার উদ্দীন তালুকদারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, কলেজের প্রতিষ্ঠতা অধ্যক্ষ মোফাজ্জল হোসেন খান, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক খায়রুল আহসান খায়ের, শিক্ষা সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মো. সোহেল, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন- হাজী হামেজ উদ্দীন মৃধা কলেজের অধ্যক্ষ মো. সেলিম মৃধা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিফাত হাসান সজীব, কলিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালমা জাহান, জেলা ছাত্রলীগ নেতা আশিষ ঘোষ প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে মাসুদুর রহমান পাপ্পা বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুজিব বাহিনীর উপ-প্রধান আমার বাবা ফজলুর রহমান রাজু সাহেব এই কলেজসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করে গেছেন। তার স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম শিক্ষা গ্রহণ করবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে তারা শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা করে দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। নতুন প্রজন্ম দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠলেই জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা নির্মাণ করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আমাদের এই কলেজকে ডিগ্রি কোটায় এমপিওভুক্ত করে দিয়েছেন। পটুয়াখালীর সকল মানুষের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরে কলেজের বিভিন্ন একাডেমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied