ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ২৮-৭-২০২২ বিকাল ৫:১

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে রাকিব বয়াতী (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে উপজেলার পাঁচ রাস্তার মোড়সংলগ্ন অগ্রদূত ক্লাবসংলগ্ন বশির মিয়ার নির্মাণাধীন চারতলা ভবনের তৃতীয় তলা থেকে পড়ে তার মৃত্যু ঘটে। শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহটি থানায় নিয়ে আসে। 

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, উপজেলার খোন্তাকাটা ইউনিয়নেরে মঠেরপাড় গ্রামের বাসিন্দা মো. কামাল বয়াতীর ছেলে ও আকন্দপাড়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মো. রাকিব বয়াতী পারিবারিক অভাব-অনাটনের কারণে রংমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করত। বৃহস্পতিবার সকালে উপজেলার অগ্রদূত ক্লাবসংলগ্ন বশির মিয়ার (হুজুর) চারতলা ভবনের তৃতীয় তলায় রংয়ের কাজ করার সময় বিদ্যুতের তারের স্পর্শ লেগে ছিটকে নিচে পড়ে যায়। এ সময় সঙ্গীয় রংমিস্ত্রি ও সহযোগী এবং স্থানীয় লোকজন ভ্যানযোগে শরণখোলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। 

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মো. রবিউল ইসলাম জানান, বৈদ্যুতিক তারে জড়িয়ে রাকিবের হাতের একটি অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন জনান, মৃতদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। 

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত