পটুয়াখালীতে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে প্রস্তুত করার লক্ষ্যে দীর্ঘ অর্ধযুগ পর বৃহস্পতিবার (২৮ জুলাই) পটুয়াখালী জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় ও দলীয় এবং বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয় পার্টি পটুয়াখালী জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
বক্তব্য রাখেন- পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশীদ এমপি, কো-চেয়ারম্যান ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এবং কো-চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী অ্যাড. সালমা ইসলাম।
প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু এমপি। সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ এবিএম রুহুল আমিন হাওলাদার। সম্মেলনের সমন্বয়ক হিসেবে দায়িত্বে রয়েছেন নাসরিন জাহান রত্না আমিন এমপি। বিকেলে দ্বিতীয় অধিবেশন চলছে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied