রাণীশংকৈলে ৩ ইউপিতেই নৌকা জয়ী
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার তিনটি ইউনিয়নের (ইউ'পি) নির্বাচনে বেসরকারিভাবে ভোটের ফল ঘোষণা করা হয়েছে। এতে তিনটি ইউনিয়নেই চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন।
মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮টায় উপজেলার হোসেনগাঁও, বাচোঁর ও নন্দুয়া ইউনিয়নের ভোট ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকাল ৪টায়।ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন রাণীশংকৈল উপজেলার নির্বাচন অফিসার এবং ওই তিনটি ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. নূর-ই-আলম।
নির্বাচনে বেসরকারিভাবে ৩নং হোসেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৩৯২ ভোট পেয়ে জয়ী হন মতিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের নাসির উদ্দিন পেয়েছেন ৪ হাজার ৭৮ ভোট।
৫ নং বাচোর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জিতেন্দ্রনাথ বর্মণ ৮ হাজার ৭৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৩০৩ ভোট।
৮নং নন্দুয়ার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আবদুল বারী ৮ হাজার ২৬৬ পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জমিরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৫৪৭ ভোট।
রাণীশংকৈল উপজেলা নির্বাচন অফিসার জানান, বেসরকারিভাবে তিনটি ইউনিয়নেই চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থীরা জয় লাভ করেছেন।
এই তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ১২৭ জন আর সংরক্ষিত নারী সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
তিন ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৬১ হাজার ১৪৮ জন। তাদের মধ্যে পুরুষ ৩১ হাজার ৫৩৮ জন এবং নারী ২৯ হাজার ৬১০ জন।
এমএসএম / জামান
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
Link Copied