ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ব্রিটিশ হাইকমিশনারের বরেন্দ্র জাদুঘর পরিদর্শন


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ২৮-৭-২০২২ বিকাল ৬:৪
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকশন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণা জাদুঘরটি পরিদর্শন করেন তিনি।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার ব্রিটিশ হাইকমিশনার চ্যাটার্টন ডিকশনকে বরেন্দ্র গবেষণা জাদুঘরের ইতিহাস, ঐতিহ্য ও বর্তমান অবস্থান সম্পর্কে অবহিত করেন। গবেষণা জাদুঘরটির অব্যবহৃত ধাতব প্রত্নভাস্কর্য, টেরাকোটা, মুদ্রা ও পাণ্ডুলিপি, ধাতবসামগ্রী এবং শিলালিপিগুলো কিভাবে কাজে লাগিয়ে এখানকার মানবসম্পদ উন্নয়নে কাজ করা যায়, সে ব্যাপারে সাহায্য চান উপাচার্য।
 
ব্রিটিশ হাইকমিশনার বরেন্দ্র গবেষণা জাদুঘরটি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন এবং জাদুঘরটির অব্যবহৃত শিলালিপি ও পুঁতিগুলো সংরক্ষণে বিশ্ববিদ্যালয়কে সহযোগিতার আশ্বাস দেন।
 
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর টম মিসসিসসিয়া,  ব্রিটিশ কাউন্সিলেরর হেড অব আর্টস নাহিদ ইদ্রিস প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার