ধামইরহাটে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত
নওগাঁর ধামইরহাটে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় ডা. নিয়াজ মোস্তাক চৌধুরী ৫ প্রকার হেপাটাইটিস রোগ বিষয়ে এর লক্ষণ, করণীয় এবং চিকিৎসা বিষয়ে প্রাথমিক ধারণা দেন। দিবসটি উপলক্ষে বক্তব্য প্রদান করেন- উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, ওসি মোজাম্মেল হক কাজী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিল্লুর রহমান,আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আবু মাসুদ আনসারী, স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান, এসএসএন রুপভান নেছা, মেহের নেগার বেলুন,সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, এম এ মালেক, সাংবাদিক আমজাদ হোসেন।
বক্তাগণ স্বাস্থ্যসেবায় যে কোনো সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস স্বাস্থ্যসেবায় তার জনবল ও ওষুধ দিয়ে সর্বাত্মক চিকিৎসা ও সেবাদানের চেষ্টা করবেন বলে জানান।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন