ফরিদপুরে আ'লীগ নেতার বিরুদ্ধে পুনরায় সরকারি খাল দখলের অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারীতে প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পুনরায় সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ২০১৮ সালের ৫ জুলাই ওই খালের স্থাপনা তৎকালীন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন প্রাচীর ভেঙে উচ্ছেদ করেন। কিন্তু তিন বছর পর ওই একই জায়গায় প্রাচীর নির্মাণ করলেন বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সময়ে। পুনরায় স্থাপনা নির্মাণের ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং উপজেলা আ'লীগের সদস্য সুভাষ সাহা সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে অবস্থিত তার মার্কেটসংলগ্ন একটি সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করছেন। সাতৈর ইউনিয়নের ৪৬নং বড়নগর মৌজার ৬৩নং দাগের ১ নম্বর খাস খতিয়ানের ওই জায়গাটি সরকারি খাল হিসেবে চিহ্নিত। এর আগেও ২০১৮ সালে সুবাস সাহা ওই সরকারি খালের একই স্থানে আড়াই শতক জমি দখল করে প্রাচীর নির্মাণ করেন। কিন্তু তৎকালীন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওয়াসিকুল ইসলামের কঠোর ভূমিকার কারণে ওই প্রাচীর ভেঙে উচ্ছেদ করা হয়। ওই বছরের ৫ জুলাই তার অবৈধ দখলে থাকা প্রায় ১০ লাখ টাকা মূল্যের সরকারি আড়াই শতক জমি দখলমুক্ত করে জেলা প্রশাসন। তখন ওই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ফরিদপুরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ সাইফুল হাসান। এরপর ২০২০ সালেও তিনি ওই খালের দক্ষিণ পাশে পাকা শৌচাগার নির্মাণ করেন।
সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার শেখ মোহাম্মদ ফরিদ হোসেন বলেন, প্রাচীর নির্মাণের বিষয়টি জানার পর কাজ বন্ধ করে দেয়া হয়েছে। বিষয়টি ইউএনও এবং এসিল্যান্ড স্যার জানেন। তিনি আরো বলেন, সুভাষ সাহা অনেক বড় নেতা। তাকে প্রাচীর ভেঙে ফেলার বিষয়টি কি আমি বলতে পারি?
সুভাষ সাহা বলেন, আমি ঢাকায় ছিলাম। আমার মার্কেটের পেছনে একটি মঠ নির্মাণ করা হয়েছে। সেখানে যে ইট-বালু ও সিমেন্ট বেঁচে গেছে সেটা দিয়ে প্রাচীরের কিছু নির্মাণকাজ করা হয়েছে।
সাতৈর বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা আ'লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ সাইদুর রহমান সজল বলেন, সুভাষ সাহার মতো একজন সম্মানী ব্যক্তি পুনরায় সরকারি খাল দখল করে প্রাচীর নির্মাণ করা নিন্দনীয় এবং ঘৃণিত কাজ।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, প্রাচীর নির্মাণের ব্যাপারে তাকে ফোন দেয়া হয়েছিল। নির্মাণকাজ বন্ধ করে দেয়া হয়েছে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied