ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শহিদ খান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৭-২০২২ বিকাল ৭:৪২
বরিশালের বাকেরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ খান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা ২ টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের চড়আউলিয়াপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা শহীদ খান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  আমিনুল ইসলাম খান।
 
এ সময় তিনি শহীদ খানের স্মৃতিক অম্লান করার প্রয়াসে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি বাকেরগঞ্জবাসীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।  অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সাদেকুল আরেফিন, বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার, ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, সরকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া প্রমূখ।
 
তিনি এর আগে বাকেরগঞ্জ বন্দর হইতে গোবিন্দপুর বাজার ১৯ কিলোমিটার দৈঘ্য বীর মুক্তিযোদ্ধা শহীদ খান সড়ক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ খান তুলাতলা ব্রিজের নামফলকও উম্মোচন করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান প্রমুখ।

সাদিক পলাশ / এমএসএম

বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত