ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাবির শের-ই-বাংলা হলের খাবারে পোকা


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ২৮-৭-২০২২ রাত ৮:২৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক হলে ভাতের ভিতর পোকা পাওয়া গেছে। আজ(২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা একে ফজলুল হক হলের ডাইনিয়ে এ ঘটনা ঘটে। 
 
ভুক্তভোগী শিক্ষার্থীর‌ নাম রিপন চন্দ্র রায়। তিনি বাংলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, ভাতের ভিতর ছোট ছোট‌ কালো পোকা ছিল, সেগুলো বেছে ফেলে দিয়েছি। প্রায় ৭ থেকে ৮ টা পোকা ফেলার পর, এ বড় পোকাটা চোখে পড়ে। পোকা দেখার সাথে সাথে খাবারের রুচি চলে যায়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আর কত কি খাওয়াবে!
 
এ বিষয়ে ভুক্তভোগী 'রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার ' নামক ফেসবুক গ্রুপে পোস্ট দিলে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার ঝড় উঠে।
 
মোহাম্মদ মিঠু নামের এক শিক্ষার্থী কমেন্ট করেন, ক্যান্টিনে খিচুড়ি খাওয়ার সময় একটা তেলাপোকা পাই প্রথমে মাংসের পিছ মনে হইলেও লারা দিয়া দেখি না আসলেই তেলাপোকা। পাশের জন আমার অবস্থা দেইখা বলতেছিল ভাই ডাইনিং ক্যান্টিনে খাইতে আসলে এগুলা দেখা যাবে না শুধু গিলবেন!
 
মাহমুদা পারভিন মিম নামের এক শিক্ষার্থী কমেন্ট করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এগুলো হজম করেই সামনে এগিয়ে যেতে হয়। আমরা সেই ২০১০ সালেও ঠিক একই ঘটনা নিয়ে অনেক আন্দোলন করেছি। এটার ফলে অনেকের গার্ডিয়ানদের চিঠি দিয়ে শাসানো হয়েছে, তাই চুপচাপ মেনে নেওয়া ছাড়া কোন উপায় নাই। 
 
এ‌ বিষয়ে জানতে চাইলে শের-ই-বাংলা হলের প্রাধ্যক্ষ ড. হাবিবুর রহমান বলেন, হলের ডাইনিয়ে লোকবলের ঘাটতি আছে। তাই এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। আমি এ বিষয়ে তাদের সাথে কথা বলব। 

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য