ইলিজারভ সার্জারিতে সফল ডা. আবু জাকের হোসেন সরকার
হাড় ভাঙ্গার অত্যাধুনিক অপারেশন এখন দিনাজপুরে। ইলিজারভ সার্জারির মাধ্যমে পুরাতন, জটিল ভাঙা ও বাঁকাভাবে জোড়া লাগা অথবা জোড়া না লাগা হাড়ের অপারেশন মঙ্গলবার (২৬ জুলাই) সফলভাবে সম্পন্ন করেছেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স কনসালট্যান্ট ডা. মো. আবু জাকের হোসেন সরকার।
এই পদ্ধতি চূর্ণ-বিচূর্ণ হওয়া হাড়গুলোকে একত্রিত করে জোড়া লাগতে সহায়তা করে। এতে শরীরের হাড় ও মাংসপেশীর প্রাকৃতিক ক্ষমতা ব্যবহার করা হয়। অপারেশনের পরদিন থেকেই রোগী সম্পূর্ণ ভর দিয়ে হাঁটতে পারেন।
রোগী আনসারুল ইসলাম জানান, গত (২০ জুন) সোমবার দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। দিনাজপুরে ফুলবাড়ীতে চিকিৎসা চলছিল। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় ডা. আবু জাকের হোসেন সরকারের কাছে ইলিজারভ পদ্ধতিতে চিকিৎসা নিয়ে হাঁটা ও চলাফেরা করতে পারছেন।
আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সরেজমিনে গিয়ে রোগীকে হাঁটা—চলা করতে দেখা যায়। এই রোগী হলেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আনসারুল ইসলাম (৪৫)।
ডা. আবু জাকের হোসেন সরকার জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আমি নিজে এ ধরনের অপারেশন সফলভাবে সম্পন্ন করেছি। এখন সেই রোগীরা সুস্থ আছেন। ইতোমধ্যে অধিক রোগীর এ অপারেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ৪৫ দিনের পুরানো বাঁকা ভাবে লাগা হাড়ের সার্জারি কোনোরকম কাটা-ছেঁড়া ছাড়াই সম্পন্ন করা হয়।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
Link Copied