ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিজিবি’র সৈনিক পদে প্রক্সি দিতে এসে আটক মিজান


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৮-৭-২০২২ রাত ১০:৪
লালমনিরহাটে বিজিবি’র সৈনিক পদে প্রক্সি দিতে এসে আটক হয়েছেন মিজানুর রহমান মিজান নামে এক ভুয়া পরীক্ষার্থী। ৫০ হাজার টাকা চুক্তিতে প্রক্সি দিতে গিয়ে বিজিবির হাতে আটক হন বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি লালমনিরহাটের তিস্তা ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহরীয়ার হাসান।
 
আটক মিজান ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্দুরনা গ্রামের খলিফা রহমানের ছেলে। তিনি বিপিএড পরীক্ষার্থী ছিলেন।লেফটেন্যান্ট কর্ণেল শাহরীয়ার হাসান জানান, বিজিবিতে সৈনিক পদে নিয়োগ চলছে। এর অংশ হিসেবে বুধবার (২৭ জুলাই) গাইবান্ধা জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানিতে অবস্থিত বিজিবি ৬১ ব্যাটালিয়নের তিস্তা-২ এ অনুষ্ঠিত হয়।
 
এতে 99GD080896 রোল নম্বরের সারোয়ার মণ্ডল সজিবের হয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে আসে‌ন মিজান। এ সময় বিষয়টি বুঝতে পেরে ভুয়া পরীক্ষার্থী হিসেবে তাকে আটক করে বিজিবি। পরে বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান স্বীকার করেন যে ৫০ হাজার টাকা চুক্তিতে অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেন তিনি। তার সঙ্গে জড়িত দালাল চক্রটির তথ্যও বিজিবিকে দেয় মিজান।
 
এ ঘটনায় প্রক্সি দেওয়ার অপরাধে মিজান ও দালাল চক্রটির বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।
হাতীবান্ধা থানার ওসি শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার