তাইওয়ান ইস্যুতে আবারো বাইডেনকে সতর্ক করলেন শি জিনপিং
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোনকলে ‘আগুন নিয়ে না খেলা’র নতুন করে সতর্কবার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (২৮ জুলাই) ফোনকলে দুই ঘণ্টা ধরে কথা হয় দুই শীর্ষ নেতার। ফোনেই তারা তাইওয়ান ইস্যুতে একে অপরকে সতর্কবার্তা দেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শি জিনপিংকে বলেছেন, দ্বীপটির মর্যাদা পরিবর্তনের জন্য যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করে তার দেশ যুক্তরাষ্ট্র। তিনি আরো বলেছেন, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি বদলাবে না।
দুই ঘণ্টার বেশি সময় ধরে ফোনালাপেই শি জিনপিও তাইওয়ান ইস্যুতে বাইডেনকে ‘আগুন নিয়ে খেলা’র বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা আগুন নিয়ে খেলে তারা পুড়ে যাবে। আশা করি যুক্তরাষ্ট্র সেটি পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছে।
দুই দেশের মাঝে উত্তেজনা চরমে পৌঁছেছে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে ঘিরে। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ চীনের। ১৯৯৭ সালের পর ন্যান্সি পেলোসি হবেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা যিনি ভাইস প্রেসিডেন্টের পর তাইওয়ান সফর করবেন। যদিও তার এখনো তাইওয়ান সফরের দিন ঠিক হয়নি।
বৃহস্পতিবারের ফোনকলে বাইডেন ও শি জিনপিং সরাসরি বৈঠকের কথাও বলেছেন বলে জানান বাইডেন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা। বাইডেন ক্ষমতায় বসার পর চীনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে এটি তার পঞ্চম ফোনালাপ। তবে গত চার মাসের মধ্যে এটিই তাদের প্রথম ফোনালাপ। যদিও এর আগে ভার্চুয়ালি বৈঠক করেন এই দুই শীর্ষ নেতা।
তাইওয়ান নিজেদের স্বতন্ত্র দাবি করলেও চীন তাইওয়ানকে নিজেদের বলে মনে করে এবং এর আগে চীনের প্রেসিডেন্ট তাইওয়ানকে একত্র করার ঘোষণাও দেন। অন্যদিকে, তাইওয়ানকে আক্রমণ করলে যথাযথ জবাব দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছিল যুক্তরাষ্ট্র।
তাইওয়ান ইস্যুতে পরাশক্তির এই দেশ দুটির মধ্যে এক ধরনের উত্তেজনা তো রয়েছেই। এছাড়া দক্ষিণ চীন সাগর, হংকং ও জিনজিয়াং প্রদেশের ইস্যু নিয়েও ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সূত্র : বিবিসি
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে