মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান, নিহত ২
মাঝ আকাশে আচমকাই ভেঙে পড়ল ভারতীয় এয়ার ফোর্সের মিগ মিগ ২১ ফাইটার। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় ঘটনাটি ঘটেছে। এ সময় যুদ্ধ বিমানে থাকা দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সংবাদ সংস্থা পিটিআই জানায়, বারমারের ভিমদা গ্রামে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে পড়ে রয়েছে বিমানটির ধ্বংসাবশেষ। যুদ্ধ বিমানটি যে জায়গায় পড়েছে সেখানের মাটিতে ১৫ ফুট গর্ত হয়ে গেছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে বিমান ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার ও এয়ার ফোর্সের কর্মকর্তারা। ইতোমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন উদ্ধারকারী দল। কিন্তু কেন ঘটল এমন ভয়াবহ দুর্ঘটনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
ইতোমধ্যেই এই ঘটনার খোঁজ নিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আইএএফ চিফ, এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। খতিয়ে দেখা হচ্ছে কী কারণে এই ভয়াবহ ঘটনা ঘটেছে।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে