ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবানে ২৪ কোটি টাকা ব্যায়ের ১২টি প্রকল্পের শুভ উদ্বোধন


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৭-২০২২ দুপুর ৪:৩২
বান্দরবান নাইক্ষ্যংছড়িতে  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও এলজিইডি এবং বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে ২৩ কোটি  ৯৪ লক্ষ টাকার ১২টি প্রকল্পের  ভিত্তি প্রস্তুর উদ্বোধন করা হয়েছে।
 
শুক্রবারর (২৯জুলাই )  সকালে নাইক্ষ্যংছড়ি  উপজেলা পরিষদ চত্বরে ও পুরাতন বাসটার্মিনালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
 
প্রকল্প গুলোর মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে  ৬ কোটি  ৬৫ লক্ষ টাকা, পার্বত্য জেলা পরিষদের ৭কোটি ৭৮ লক্ষ টাকা, এবং এলজিইডির ৯কোটি ১৪ লক্ষ টাকা সহ মোট ১২টি প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।
 
এসব প্রকল্প উদ্বোধন শেষে নাইক্ষ্যংছড়ি পুরাতন বাসটার্মিনালে উপজেলা  আওয়ামীলীগের আয়োজিত সমাবেশে যোগ দেন মন্ত্রী। 
 
সমাবেশে পার্বত্যমন্ত্রী বলেন,পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ,স্বাস্থ্য ও বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে উন্নয়নের জোয়ার বইছে, আর এর সুফল পাচ্ছেন স্থানীয় জনগন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানেই এ উন্নয়ন সম্ভব হয়েছে।
 
 তিনি আরও বলেন, বর্তমান সরকার পাহাড়ে সাধারণ মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতা করা আমাদের সকালের কর্তব্য।
 
এসময়  মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজা সরওয়ার, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, সদস্য মোজাম্মেল হক বাহাদুর,লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, বান্দরবান এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিল্লু রহমান, বান্দরবান জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ