ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৯-৭-২০২২ দুপুর ৪:৩৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজি চালিত অটোরিকশা গাছের সাথে ধাক্কায় মুফতি মনিরুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে ধানগড়া-ব্রহ্মগাছা আঞ্চলিক সড়কের কয়ড়া শিমুলতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মুফতি মনিরুল ইসলাম সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা ও বেলকুচি উপজেলার টেংরাখালি মাদ্রাসার শিক্ষক।

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওয়াসিম আহমেদ বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে জানান, সিএনিজ চালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে ধানগড়ার দিকে যাবার পথে ঘটনাস্থলে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় অটোরিকশাটি একটি গাছের সাথে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মনিরুল। এ ঘটনায় আহত হন অটোরিকশার আরও তিন যাত্রী। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া