তৈরি হচ্ছে পাইপলাইন
গ্যাস সংকটে ইউরোপের ভরসা আফ্রিকা
রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমাতে এবার আফ্রিকার দিকে নজর দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। চলমান গ্যাস সংকট কাটাতে তারা ভরসা করছে মূলত আলজেরিয়া, নাইজার ও নাইজেরিয়ার ওপর। বৃহস্পতিবার (২৮ জুলাই) ইউরোপে গ্যাস পাঠাতে চার হাজার কিলোমিটার দীর্ঘ একটি পাইপলাইন নির্মাণে সমঝোতাপত্রে সই করেছে আফ্রিকার এ তিন দেশ। খবর ডয়েচে ভেলের।
এই পাইপলাইন যাবে সাহারা মরুভূমির ওপর দিয়ে। এটি তৈরিতে খরচ হবে ১ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। চালু হয়ে গেলে এই পাইপলাইন দিয়ে বছরে এক ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস নাইজেরিয়া থেকে নাইজার ও আলজেরিয়া হয়ে ইউরোপে পাঠানো যাবে। আলজেরিয়ায় গ্যাস যাওয়ার পর তা হয় ভূমধ্যসাগরের নিচে পাইপলাইন দিয়ে অথবা এলএনজি ট্যাঙ্কারে করে ইউরোপে পৌঁছবে।
এই পদ্ধতিতে চার দশক আগেই আফ্রিকা থেকে ইউরোপে গ্যাস নেয়ার প্রস্তাব উঠেছিল। কিন্তু ওই প্রকল্প বেশিদূর এগোয়নি। সাহেল অঞ্চলে আইএস ও আল-কায়েদার নিয়মিত হামলা এবং আলজেরিয়া ও নাইজারের মধ্যে দ্বন্দ্বের কারণে এতদিন পাইপলাইন তৈরির উদ্যোগ নেয়া হয়নি। কিন্তু এখন পরিস্থিতি আলাদা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর সবকিছু আরো জটিল হয়ে গেছে। ইউরোপীয় দেশগুলো রাশিয়ার ওপর একঝাঁক নিষেধাজ্ঞা দিয়েছে। জবাবে রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। তাতে মহাসংকটে পড়েছে ইউরোপীয়রা। তারা এখন হন্যে হয়ে রুশ জ্বালানির বিকল্প খুঁজছে।
গত সপ্তাহে ইইউর দেশগুলো গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের আশঙ্কা, আগামী শীতে রাশিয়া গ্যাসের সরবরাহ আরো কমিয়ে দেবে। এছাড়া, ২০২১ সালে আবারও সীমান্ত খুলেছে আলজেরিয়া ও নাইজার। এরপর পাইপলাইন নিয়ে আলোচনা ফের শুরু হয়েছিল। এবার সে বিষয়ে সমঝোতাপত্রও সই হলো।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে