হাতীবান্ধার আলোচিত-সমালোচিত সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
অভিভাবককে জুতাপেটা করার ঘটনায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সেই প্রধান শিক্ষিকা শামসুন্নাহার ছবিকে সাময়িক বরখাস্থ করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার(২৮ জুলাই) বিকেলে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী ওই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের বিষয় নিশ্চিত করে বলেন,তার দায়িত্ব থেকে অপসারিত করা হয়েছে।
সাময়িক বরখাস্থাদেশ প্রাপ্ত শামসুন্নাহার ছবি উপজেলার পশ্চিম সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৮ জুলাই বিদ্যালয়ে দেরিতে আসার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শামসুন্নাহার ছবি এক শিক্ষার্থীর অভিভাবককে জুতাপেটা করেন। এর প্রতিবাদে ১৯ জুলাই দুপুরে মহাসড়কে মানববন্ধন করেন অভিভাবকরা। এ নিয়ে স্থানীয় ১১জন অভিভাবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন প্রধান শিক্ষক। এর জেরে ২৪ জুলাই থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না অভিভাবকরা।
এ ঘটনায় প্রধান শিক্ষিকা শামসুন্নাহার ছবি'র অপসরন দাবি করে বিদ্যালয়ে শিক্ষার্থী পাঠানো বন্ধ করেন অভিভাবকরা।
সেই থেকে শিক্ষকরা বিদ্যালয়ে আসলেও গত ৫দিন থেকে কোন শিক্ষার্থী বিদ্যালয় আসেনি। ফলে বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকে।
এর গত মঙ্গলবার(২৬ জুলাই) অভিভাবক সমাবেশ ডাকেন বিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন আসলেও সমাবেশে আসেননি কোন অভিভাবক ও শিক্ষার্থী।
অবশেষে ওই দিন সহকারী শিক্ষকদের নিকট থেকে প্রধান শিক্ষকের আচরন ও অভিভাবকদের সাথে ঘটে যাওয়া ঘটনার লিখিত বক্তব্য গ্রহন করেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন। যা তদন্ত প্রতিবেদন হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস হয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে পাঠানো হয়।
তদন্ত প্রতিবেদনের পর্যালোচনা করে অভিযুক্ত প্রধান প্রধান শিক্ষিকা শামসুন্নাহার ছবিকে সাময়িক বরখাস্থ করে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) পত্র পাঠায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী। একই সাথে ওই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারীশ করা হয়েছে।
লালমনিরহাট জেলার প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী বলেন, বিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আপাত ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্থ করা হয়েছে। একই সাথে বিভাগীয় মামলা দায়ের করার নির্দেশনা দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied