ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

আমিরাতে দুই দিনের বৃষ্টিতে প্রবল বন্যায় আটকা পড়েছে ৪ সহস্রাধিক মানুষ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩০-৭-২০২২ সকাল ৯:২৪

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতে দুই দিনের প্রবল বর্ষণে দেশটির পূর্ব ও উত্তরাঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। আকস্মিক এই বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে ৪ হাজারেরও বেশি মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করছে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আমিরাতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে সৌদি আরবের জাতীয় দৈনিক আরব নিউজ জানিয়েছে, বুধবার থেকে সৌদি আরবে শুরু হয়েছে টানা বর্ষণ। বৃষ্টির তেজ বেশি ছিল আমিরাতের পূর্ব ও উত্তরাঞ্চলীয় তিন প্রশাসনিক অঞ্চল (এমিরেত) শারজাহ, রাস আল খাইমাহ ও ফুজাইরায়। গত দুই দিনের দুর্যোগে এই তিন অঞ্চলে ক্ষয়ক্ষতিও হয়েছে অন্যান্য এমিরেতের তুলনায় বেশি।

প্রবল বর্ষণ-বন্যায় আমিরাতে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি, তবে তিন এমিরেতের বিভিন্ন স্থানে আটকা পড়া  নিরাপদ স্থানে সরিয়ে নিতে ইতোমধ্যে কাজ শুরু করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা।

উপদ্রুত লোকজনকে আশ্রয় ‍দিতে শারজাহ, রাস আল খাইমাহ ও ফুজাইরায় ২০ টি হোটেল প্রস্তুত করা হয়েছে। কিন্তু যদি তাতে না কুলায়, সেজন্য অতিরিক্ত সতর্কতা হিসেবে একাধিক আশ্রয়কেন্দ্র খোলা রেখেছে আমিরাতের সরকার।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত মূলত মরু অঞ্চল। ফলে সারা বছরই সেখানকার আবহাওয়া শুষ্ক থাকে এবং বৃষ্টিপাতও ঘটে খুব কম। সেই হিসেবে অতি বর্ষণ ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেশটিতে বিরল।

আমিরাতের সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্ট ও বন্যার বিভিন্ন ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের কয়েকটি বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন বিভাগের কর্মীরা।

তারা আরও জানান, বন্যা কবলিত বিভিন্ন এলাকায় সুপেয় পানি ও শুষ্ক খাবার পাঠানো হচ্ছে এবং পানিবাহিত রোগ যেন এসব এলাকায় ছড়িয়ে না পড়ে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি