ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

তাইওয়ান ইস্যুত বেইজিংয়ের প্রতি মস্কোর পূর্ণ সমর্থন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩০-৭-২০২২ সকাল ৯:৪৯

তাইওয়ান ইস্যুত বেইজিংয়ের প্রতি পূর্ণ সমর্থন জানাল মস্কো। বেইজিংয়ের ‘এক চীন’ নীতির প্রতি ক্রেমলিনের পূর্ণ সমর্থন ঘোষণা করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এক চীন নীতির প্রতি সমর্থনের ক্ষেত্রে আমাদের নীতি অপরিবর্তিত রয়েছে। চীনের সার্বভৌমত্ব রক্ষার প্রতি সমর্থন জানানোর ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। স্থানীয় সময়  শুক্রবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে সাংহাই সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের অবকাশে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার অবস্থান স্পষ্ট ল্যাভরভ এসব কথা বলেন।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক টেলিফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান প্রসঙ্গে ওয়াশিংটনকে সতর্ক করে দেয়ার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী তার দেশের অবস্থান স্পষ্ট করলেন। জিনপিং তাইওয়ানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপকে ‘আগুন নিয়ে খেলার’ শামিল মন্তব্য করে বাইডেনকে বলেন, সেরকম কিছু করতে আসলে আমেরিকার হাত পুড়ে যাবে।

ল্যাভরভের পাশাপাশি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, তাইওয়ান ইস্যুতে চীনের প্রতি রাশিয়া সংহতি প্রকাশ করছে। তিনি বলেন, আমরা চীনের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান জানাই এবং আমরা মনে করি এ বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করার পদক্ষেপ নেয়ার অধিকার বিশ্বের কোনো দেশের নেই।

পেসকভ বলেন, কেউ যদি সেরকম কিছু করতে আসে, তাহলে তাতে অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি হওয়া ছাড়া আর কোনো ফল বয়ে আনবে না।

জামান / জামান

সিরিয়ায় ইসরায়েলের হামলার পর বলল তুরস্ক— আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট