ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সিডিএ’র কর্মচারি হাবিবকে স্বপদে পুনর্বহালের আদেশ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩০-৭-২০২২ দুপুর ১২:৪০

 ২০১৪ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) উচ্চমান সহকারী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের  (সিবিএ,রেজিঃ নং- চট্ট-২৪৯৫) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিকে অপসারণ করার আদেশ রহিত করেছে আদালত। একই আদেশে আগামী  ৩০ দিনের মধ্যে চাকুরীর ধারাবাহিকতা বজায় রেখে তার সকল বকেয়া বেতন ভাতাদি প্রদানসহ স্বপদে স্ববেতনে পুনর্বহাল করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। ওই আদেশের নির্দেশনা অনুসারে নিজ কর্মস্থলে স্বপদে যোগদান করার জন্য চউকের সচিব ও মামলার ৪ নং প্রতিপক্ষ বরাবরে গত বৃহস্পতিবার (২৮ জুলাই) লিখিত আবেদন করেছন হাবিবুর রহমান হাবিব। 
চাকরীতে যোগদানের জন্য করা আবেদন ও মামলার আদেশ সুত্রে জানা যায় বৈধ ট্রেড ইউনিয়ন কার্যক্রম পরিচালনার কারনে তাকে চাকরী থেকে অপসারণ করে চউক। অপসারণের বিরুদ্ধে চট্টগ্রামের শ্রম আদালতে বিগত ২০১৪ সালে অভিযোগ মামলা (নং-০৯/২০১৪) দায়ের করেন।  স্বাক্ষ্য প্রমাণ ও যুক্তি-তর্ক শেষে দীর্ঘ ৯ বছর পর গত ২৪ জুলাই এই আদেশ দিয়েছেন চট্টগ্রামের প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ তৌফিক আজিজ।
মামলার বিচার্য বিষয় নং ২ এ বলা হয়েছে প্রথম পক্ষ (হাবিব) দ্বীতিয় পক্ষ (সিডিএ) প্রতিষ্ঠানে ষ্টেনোগ্রাফার পদে কর্মরত ছিলেন। তার নিয়োগপত্র দাখিল করেছেন এবং তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বৈধ ট্রেড ইউনিয়ন অর্থাৎ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে ট্রেড ইউনিয়ন কার্যক্রম পরিচালনা করায় ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে বিগত ১৬/০১/২০১১ সালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজশাহী) বদলী করেন। বদলী আদেশের বিরুদ্ধে ভিন্ন আইআর মামলা নং ৭/ ২০১১ দায়ের করেন। উক্ত আইআর মামলা ৩০/৭/২০১৩ ইং খারিজ হলে শ্রম আপীল ট্রাইব্যুনালে আপীল নং-২৮৮/২০১৩ দায়ের করেন। মামলাটি নিস্পত্তির জন্য বিভাগীয় শ্রম আদালত খুলনায় প্রেরণ করা হয়। পরে খুলনা থেকে মামলাটি  আপীল ট্রাইব্যুনালে তলব করে শুনানী অন্তে মামলাটি রক্ষনীয় নয় মর্মে খারিজ করেন। প্রথম পক্ষ উক্ত রায়ের বিরুদ্ধে ১০/৩/২০১৪ ইং তারিখে রিভিউ মামলা নং- ১/২০১৪ দায়ের করেন এবং স্থগিতাদেশ পান। কিন্তু দ্বিতীয় পক্ষ (সিডিএ) ১৩/৩/২০১৪ ইং তারিখে প্রথম পক্ষকে (হাবিব) চাকরিচ্যুত করেন। ফলে ওই টার্মিনেশন আদেশকে চ্যালেঞ্জ করে এই মামলাটি করেন। রিভিউ দরখাস্ত দাখিলের ৩ দিনের মধ্যেই তাকে অপসারণ করা হয়। সুতরাং প্রথম পক্ষকে দ্বিতীয় পক্ষ ট্রেড ইউনিয়ন করার কারনেই টার্মিনেট করেছেন মর্মে প্রমানিত হওয়ায় অত্র বিচার্য বিষয় প্রথম পক্ষের অনুকুলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উভয় পক্ষের সদস্যদের তাহাদের লিখিত মতামত দিতে বলা হলে শ্রমিক পক্ষের সদস্য তাহাকে পুনরায় চাকরিতে বহাল রাখার পক্ষে লিখিত মতামত দিয়েছেন কিন্তু মালিক পক্ষের সদস্য কোন মতামত দেননি।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী