বান্দরবানে সড়কের বেহাল দশা, ধানের চারা লাগিয়ে প্রতিবাদ
বান্দরবানের আলীকদম উপজেলায় তিন কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় ভোগান্তিতে পড়েছে প্রায় ২০০টি পরিবার। এতে রাস্তার ওপর ধানের চারা লাগিয়ে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। সড়কটি সংস্কারের জন্য বারবার ইউপি সদস্যকে জানালেও তাতে কাজ না হওয়ায় এমনই প্রতিবাদ এলাকাবাসীর।
এলাকাবাসী জানিয়েছেন, আলীকদম সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বটতলীপাড়া এলাকায় বসবাস করে ২০০টির বেশি পরিবার। পান বাজার মেইন রোড থেকে বটতলীপাড়া পর্যন্ত তিন কিলোমিটার সড়কটি। সড়কটি বিভিন্ন যান চলাচল ও মানুষের যাতায়াতের একমাত্র পথ। প্রায় বর্ষা মৌসুম এলে কাদা ভরা রূপ ধারণ করে সড়কটি। সড়কটি নির্মাষ করার জন্য মেম্বার ও ইউপি চেয়ারম্যানকে বারবার তাগাদা দিয়েও কোনো কাজ না হয়নি। তাই এলাবাবাসী ঐক্যবদ্ধ হয়ে রাস্তার ওপর ধানের চারা লাগিয়ে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ করেছেন।
ওই এলাকার রফিকুল ইসলাম বলেন, সড়কটি আমাদের প্রধান রাস্তা। এই রাস্তা দিয়ে এলাকার মানুষের চলাচল। এই রাস্তা বর্ষা মৌসুম এলে পাহাড় থেকে মাটি সরে কাদাযুক্ত হয়ে যায়। এতে ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীদের। তাই সড়কটি উন্নয়নের জন্য চারা লাগিয়ে আমাদের এই প্রতিবাদ।
বটতলীপাড়ার বাসিন্দা সর্দার ফেরদৌস রহমান বলেন, রাস্তাটি ঠিক করার জন্য মেম্বার ও ইউপি চেয়ারম্যানকে বারবার জানানো হয়েছে। তাদের জানানো হলেও কোনো কাজ না হওয়ার কারণে গ্রামের মানুষের এ উদ্যোগ।
আলীকদম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, পান বাজার থেকে বটতলীপাড়া পর্যন্ত দেড় থেকে তিন কিলোমিটার সড়কের রাস্তা নির্মাণের জন্য দেড় কোটি টাকার প্রকল্প বাজেট তৈরি করে প্রস্তাবনা দেয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে সড়কটির কাজ শুরু করা হবে বলে জানা গেছে।
আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন জানান, ওই এলাকার সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এলজিডি প্রকল্প প্রণয়ন করেছে। রাস্তার কাজ আগামী অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করবে বলে জানান তিনি।
আলীকদম উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আসিফ মাহামুদ বলেন, তিন কিলোমিটার সড়কটি উন্নয়নের জন্য প্রকল্প বাজেট প্রণয়ন করে প্রস্তাবনা দেয়া হয়েছে। বরাদ্দ এলে দ্রুত কাজ শুরু হবে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied