রাণীশংকৈলে নির্বাচনী সহিংসতার ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তার থানায় অভিযোগ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতার ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা খতিবর রহমান। শনিবার (৩০ জুলাই) সকাল ১০টায় মুঠোফোনে সকালের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
প্রিসাইডিং কর্মকর্তা খতিবর রহমান উপজেলার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজী বিভাগ) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বলেন, ফলাফল ঘোষণার পর যারা জয়লাভ করেন, তারা আনন্দ উল্লাস করেন। আর যারা পরাজিত হয়, তারা উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। আমরা গাড়িতে উঠলে তারা ব্যারিকেড দেয়। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। তারা এসে আমাদের উদ্ধার করে উপজেলার দিকে পাঠিয়ে দেন। আমরা চলে আসার পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় আমি ৩০০-৩৫০ জনের নামে লিখিত অভিযোগ দিয়েছি।
গত বুধবার সন্ধ্যায় নির্বাচন পরবর্তী ফলাফলকে কেন্দ্র করে সহিংসতায় সুরাইয়া আক্তার নামে এক আট মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহত- সুরাইয়া আক্তার উপজেলার মীরডাঙ্গী গ্রামের বাদশাহ মিয়া ও মিনারা বেগমের তৃতীয় সন্তান। বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রামকৃষ্ণ বর্ম্মন, জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) আহসান হাবীবসহ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল সকালের সময়কে বলেন, এখন পর্যন্ত মামলা হয়নি। প্রিসাইডিং কর্মকর্তা একটি এজাহার দিয়েছেন। এজাহারটি তদন্তের বিষয় রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
Link Copied