পটুয়াখালীর গলাচিপায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত
পটুয়াখালী গলাচিপা উপজেলার সকল ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের আয়োজনে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এ ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (ব্যাংকিং) বাংলাদেশ ব্যাংক বরিশাল, অসিত ভূষণ শীল।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ্, ডেপুটি জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক লিমিটেড পটুয়াখালী সমীরণ চন্দ্র কর্মকার, যুগ্ম-ব্যবস্থাপক (কারেন্সি) বাংলাদেশ ব্যাংক বরিশাল নিখিল চন্দ্র শীল।
সভা পরিচালনা করেন উলানিয়া ব্রাঞ্চ ম্যানেজার বিলিয়ার রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন- গলাচিপা সোনালী ব্যাংক ম্যানেজার মু. ইব্রাহিম মোল্লা, সাবেক উলানিয়া ব্রাঞ্চ ম্যানেজার রিপন কুমার সাহা, পূবালী ব্যাংক ম্যানেজার জহিরুল ইসলামসহ সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধানগণ।
উল্লেখ, সভার শুরুতে প্রজেক্টরের স্ক্রিনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করা হয়। পরে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
সভায় প্রধান অতিথি জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied