ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

৯ দিনের মাথায় বাইডেনের আবারো করোনা পজিটিভ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩১-৭-২০২২ সকাল ৯:৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৯ দিনের মাথায় আবারো করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। স্থান্যীয় সময় শনিবার (৩০ জুলাই) হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে তার সরকারি বাসভবন হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন। গত ২১ জুলাই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত বুধবার করোনা নেগেটিভ ঘোষণার পর ফের পজিটিভ হয়েছেন তিনি।

শনিবার বাইডেন জানান, তিনি করোনার লক্ষণগুলো অনুভব করছেন না। তবে চারপাশের সকলের সুরক্ষার জন্য আইসোলেশনে থাকবেন। তিনি গত মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে চারবার পরীক্ষা করেছিলেন। প্রত্যেকবাই তা নেগেটিভ আসে।

বর্তমান পরিস্থিতি বর্ণনা করে এক বার্তায় বাইডেনের চিকিৎসক ডা. কেভিন ও’কনর বলেন, নতুন করে চিকিৎসা নিতে হবে না। তবে প্রেসিডেন্টকে পর্যবেক্ষণে রাখা হবে।

২১ জুলাই করোনায় আক্রান্ত হওয়ার পর তার চিকিৎসায় ফাইজার কোম্পানির ওষুধ প্যাক্সলোভিড ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছিলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়েরে। তিনি আরো বলেছিলেন, প্রেসিডেন্ট করোনা টিকার দুই ডোজ সম্পন্ন করেছেন, কয়েক মাস আগে বুস্টার ডোজও নিয়েছেন।

হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, করোনা পজিটিভ হওয়ায় তার উইলমিংটন ও মিশিগান সফর বাতিল করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেও শুক্রবার তিনি কোনো অনুষ্ঠানে অংশ নেননি।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি