ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ভারতে দেখা মিলল ‘বিরল’ গাঢ় কালো রংয়ের বাঘের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩১-৭-২০২২ সকাল ৯:২০

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যার সিমিলিপাল জাতীয় উদ্যানে বিরল দৃশ্যে একটি কালো বাঘকে তার পদচারণার এলাকা চিহ্নিত করতে দেখা গেছে। আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে টুইটারে টুইট করা ১৫ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, কালো রংয়ের বাঘটি একটি গাছে আঁচড় বসিয়ে চলে যাচ্ছে।

ভারতীয় বন পরিষেবা কর্মকর্তা সুশান্ত নন্দা ভিডিওটি টুইট করে লিখেছেন, বিশ্ব বাঘ দিবসে একটি বিরল গাঢ় কালো রংয়ের বাঘের এলাকা চিহ্নিত করার চমৎকার দৃশ্য শেয়ার করলাম। সাদা বা সোনালি রংয়ের হালকা ত্বকে গাঢ় কালো ডোরাকাটা চেহারার বাঘ একেবারে বিরল। ভারতে আজ পর্যন্ত শুধুমাত্র সিমিলিপালেই এই বাঘটি প্রথমবারের মতো ক্যামেরাবন্দি হয়েছে।

টুইটারে বন্যপ্রাণীর মজার মজার ভিডিও শেয়ারের জন্য পরিচিত ওই কর্মকর্তা বলেছেন, কালো বাঘের অনন্য জিন রয়েছে। ভারতীয় টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ বিরল এই বাঘের বংশ রক্ষায় প্রস্তুত। এ ধরনের কালো ডোরাকাটা বাঘের অন্যতম কারণ হলো জিনগত রূপান্তর। মিউটেশনের কারণে বাঘের স্বতন্ত্র কালো ডোরা বড় হয়ে যায় এবং কমলা রংয়ের ওপর তা ছড়িয়ে পড়ে।

বিরল এই বাঘের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের নজর কেড়েছে। টুইটারে একজন লিখেছেন, এই বাঘের সংখ্যা যদি পুনরায় বৃদ্ধি করা যায়, তাহলে সেটি পুরো উড়িষ্যা রাজ্যের জন্য সুসংবাদ হবে।

অন্য একজন লিখেছেন, আমি প্রথম এমন বাঘ দেখলাম... এটা কোন প্রজাতির বাঘ সেটি প্রায় বুঝতেই পারছিলাম না।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি