ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

পার্থ-অর্পিতাকাণ্ডের পর বিপুল অর্থসহ এবার ৩ বিধায়ক গ্রেফতার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ১০:১

কলকাতার পর হাওড়া, ফের উদ্ধার বিপুল অর্থ। এবার পুলিশের জালে অন্য রাজ্যের তিন কংগ্রেস বিধায়ক। তাদের গাড়িতে ছিল তোড়া তোড়া টাকা। তবে এ টাকার প্রকৃত মালিক কে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী পার্থ ও তার ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা ইস্যুতে শনিবারই (৩০ জুলাই) রাজপথে নেমেছিল কংগ্রেস। ঠিক সেদিন রাতে কংগ্রেসের তিন বিধায়ক বিপুল অর্থসহ গ্রেফতার হলেন, যে অর্থের উৎস এখনো অজানা।

এ নিয়ে সামাজিকমাধ্যমে সরব পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল। তাদের প্রশ্ন, ঝাড়খণ্ডে সরকার ফেলা ও ঘোড়া কেনা-বেচার গুঞ্জনের মধ্যেই বাংলায় তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে বিপুল নগদ উদ্ধার হলো। এসব টাকার উৎস কী ইডি খতিয়ে দেখবে? মামলা করবে? নাকি এ তৎপরতা শুধুমাত্র বাছাই করা কয়েকজনের জন্যই?

পুলিশ জানিয়েছে, হাওড়া পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। কলকাতা থেকে জামতাড়াগামী একটি কালো গাড়িতে বিপুল নগদ অর্থ পাচার হচ্ছে। সেই সূত্রে ৬ নম্বর জাতীয় সড়কসংলগ্ন পাঁচলার রানিহাটি মোড়ের কাছে তল্লাশি চালায় পাঁচলা ও সাঁকরাইল থানার পুলিশ। ঝাড়খন্ডের বিধায়কের স্টিকার লাগানো একটি কালো গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই পুলিশের চক্ষু চড়কগাছ। গাড়ি থেকে উদ্ধার করা হয় নোটভর্তি দুটি কালো ব্যাগ।

ওই গাড়িতে ছিলেন ঝাড়খন্ডের তিন কংগ্রেস বিধায়ক। তারা হলেন- রাজেশ কচ্ছপ, নমন বিকসাল ও ইরফান আনসারি। পরে তাদেরকে পাঁচলা থানায় নিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কত টাকা রয়েছে, তাদের কাছে তা জানতে নোট গোনার মেশিন আনা হচ্ছে বলে সূত্রের খবর।

পুলিশের ধারণা, দুটি ব্যাগে লক্ষাধিক টাকা রয়েছে। হাওড়া জেলার (গ্রামীণ) পুলিশ সুপার স্বাতী ভাঙারিয়া জানিয়েছেন, তাদের কাছে আগে থেকেই খবর ছিল। সেই সূত্র ধরেই কালো গাড়িটি আটক করা হয়।

জামান / জামান

সিরিয়ায় ইসরায়েলের হামলার পর বলল তুরস্ক— আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট