কুতুবদিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন
কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। রোববার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ম্যুরালটি উদ্বোধন করেন কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সাংসদ আলহাজ আশেক উল্লাহ রফিক।
এ সময় বক্তব্য রাখেন- কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা।
বক্তব্যে সাংসদ বলেন, যে জাতি তার বীরদের সম্মান দিতে জানে না, যে জাতি তাদের শ্রেষ্ঠ সন্তানদের সম্মান দিতে পারে না, সে জাতি জাতি হিসেবে পৃথিবীতে আগাতে পারে না। আমাদের আজকের বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছিল। সে স্বাধীনতার অর্থবহ সুফলগুলো তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন- ওসি ওমর হায়দার, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম, উপজেলা আ'লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা বিকমসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংসদ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।
জানা গেছে, বিকেলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও দলীয় নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভায় যোগদান, বিশ্বব্যাংক কর্তৃক সুপেয় পানির সাপ্লাই লাইনের জন্য নির্বাচিত স্থান পরিদর্শন এবং দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে সন্ধ্যায় কুতুবদিয়া ত্যাগ করবেন সাংসদ।
এমএসএম / জামান
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied