ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবান সদর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন সম্পন্ন


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ৪:৫১
বাংলাদেশ ছাত্রলীগের বান্দরবান সদর উপজেলা  শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। কমিটিতে সভাপতি পদে হ্লামংনু মারমা (হ্লাগ্য) এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম সিয়াম নির্বাচিত হয়েছেন। রোববার (৩১ জুলাই) বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ এবং সাধারণ সম্পাদক জনি সুশীল এ কমিটির অনুমোদন দেন।
 
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে সিংমংউ মারমা, চসিংমং মারমা , মামুন চৌধুরী, যুগ্ন সম্পাদক পদে মোহাম্মদ রানা, এমেমসি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পদে থুই মংসিং মারমা ও  জহিদুল ইসলাম সহ মোট ৯ জনের বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
 
জেলা ছাত্রলীগের দেয়া তথ্যমতে, গত ২৮ জুলাই বৃহস্পতিবার ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উপজেলার ছাত্রলীগের সভাপতি পদে ২ জন সাধারণ সম্পাদক পদে ৫ জনসহ মোট ৭জন প্রার্থীর ছিল । পরে ভোটের মাধ্যমে এক বছরের আংশিক কমিটিতে সভাপতি পদে ১ জন ও সাধারণ সম্পাদক পদে মোট দুইজন নির্বাচিত হন।
 
বাংলাদেশ জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ জানান, সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে বায়োডাটা ও শিক্ষাগত যোগ্যতা নেওয়া হয়েছে। তাদের বায়োডাটা যাছাই বাছাই করে সকলের সিদ্ধান্তের মাধ্যমে নব নির্বাচিতরা নেতৃত্বে এসেছেন।  
 
তিনি আরো জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের যারা ভাল কাজ করবে সেই কর্মীদের বান্দরবান জেলা ছাত্রলীগের সংগঠিত করেছি।  আশা করছি আগামী নির্বাচনকে সামনে রেখে তারা ভূমিকা পালন করবেন।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ