চট্টগ্রামে ব্যবসায়ী হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ২ জনের যাবৎজীবন
প্রতারণার ফাঁদ পেতে নগরের ডবলমুড়িং এলাকার ব্যবসায়ী জালাল উদ্দীনকে বাসায় ডেকে নিয়ে নারীর সাথে উলঙ্গ ছবি তুলে দাবী করা হয় টাকা , দাবীকৃত টাকা সময় মত দিতে না পারায় শারীরিক নির্যাতন ও হাত বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবৎজীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৩১ জুলাই) চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত ৩ আসামির উপস্হিতি তে এই রায় ঘোষণা করেন বলে নিশ্চিত করেন রাস্ট্র পক্ষের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নোমান চৌধুরী। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- কামাল হোসেন ও মো. রাসেল। যাবৎ জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- সুরমা আক্তার ও নীলু আক্তার রিয়া (পলাতক) ।
রায় ঘোষণার সময় নীলু আক্তার রিয়া পলাতক ছিল।
আদালত সূত্রে জানা যায়, কামাল ও তার স্ত্রী নিলু আকতার রিনা, বন্ধু মোঃ রাসেল এবং তার বান্ধবী সুরমা আক্তার এই খুনের ঘটনা ঘটিয়ে কামাল ও রাসেল ভোর রাতে ভ্যান করে বস্তা বন্দী লাশ ফেলে দেয় পাশ্ববর্তী আগ্রাবাদ সিডিএ ব্যাংক কলোনীর উওর পাশে রাস্তার ধারে নালার উপর। এই ভাবে আদালতে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি দিয়েছিলো খুনিরা, খুনিদের স্বীকারোক্তি, স্বাক্ষীর জবানবন্দি ও আসামী পক্ষে আইনজীবীদের জেরা যুক্তিতর্ক মধ্যে দিয়ে সন্দেহাতীতভাবে প্রমানিত হয় উল্লেখিত আসামীগন পরস্পরের সহযোগিতা ২০১৬ সালের নভেম্বরের ১৯ তারিখ রাতে খুন করে চট্টগ্রামের ডবলমুরিং এলাকার ব্যাবসায়ী হাজী জালাল উদ্দীন সুলতানকে।
সিডিএ আবাসিক এলাকার ব্যাংক কলোনির উত্তর গেট থেকে হাত পা বাঁধা অবস্থায় হাজী জালাল উদ্দীন সুলতানের মরদেহ উদ্ধার করা হয় ২০১৬ সালের ২০ অক্টোবর। এই ঘটনায় ডবলমুরিং থানায় নিহতের ছেলে ইমাজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।
এরপর ২০১৭ সালের ২৮ মে আদালতে অভিযোগ পত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন পিবিআইর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। আদালতে ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রাস্ট্র পক্ষের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নোমান চৌধুরী বলেন, হাজী জালাল উদ্দীন সুলতান হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলা পরিচালনায় তাকে সহযোগিতা করেন অ্যাডভেকেট আবু ঈসা। রায়ের সময় আদালতে উপস্থিত থাকা ৩ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied