মাঙ্কিপক্সে ভারতে মৃত্যুর পর বাড়ছে আতঙ্ক
মাঙ্কিপক্স আগেই থাবা বসিয়েছে ভারতে। এবার এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো দেশটির কেরালা রাজ্যের এক যুবকের। জানা গেছে, বিদেশে থাকাকালীন না কি তার রিপোর্ট পজিটিভ এসেছিল। এটাই সম্ভবত ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু। আর আফ্রিকার বাইরে চতুর্থ।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, শনিবার (৩১ জুলাই) প্রাণ হারান ত্রিশূরের ২২ বছরের যুবক। গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন তিনি। অসুস্থতার জন্য ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই শনিবার মৃত্যু হয় তার। মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত করতে এরই মধ্যে যুবকের নমুনা কেরালার ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই যুবকের শরীরে মাঙ্কিপক্সের কোনো উপসর্গ ছিল না। এনসেফালাইটিসের উপসর্গ আর ক্লান্তি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার মাঙ্কিপক্সের রিপোর্ট যে পজিটিভি এসেছে, তা হাসপাতালকে শনিবারই জানায় পরিবার।
গত ২২ জুলাই বাড়ি ফেরার পর তিনি সুস্থ ছিলেন। পাড়ার মাঠে ফুটবলও খেলেছিলেন। কিন্তু ২৬ জুলাই জ্বরে ভুগতে শুরু করেন। তখনই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। যেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে শেষরক্ষা হল না। মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হলে যে সমস্ত নিয়ম মেনে শেষকৃত্যু করতে হয়, সেভাবেই যুবকের সৎকার করে তার পরিবার। তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন, সেই তালিকাও তৈরি করা হচ্ছে।
ভারতে প্রথম এই কেরালা রাজ্যেই হানা দিয়েছিল মাঙ্কিপক্স। এখনও পর্যন্ত দেশটিতে চারজন আক্রান্তের খোঁজ মিলেছে। যার মধ্যে তিনজনই কেরালার।
জামান / জামান
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে