ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

আন্দোলন দমাতে নিষ্ঠুরতার পথ বেছে নিয়েছে সরকার-ডা. শাহাদাত


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১-৮-২০২২ বিকাল ৫:৩৪
ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আন্দোলন দমাতে নিষ্ঠুরতার পথ বেছে নিয়েছে সরকার। শান্তিপূর্ণ সমাবেশের ওপর পুলিশি হামলা ও গুলিবর্ষণের ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রের মুখোশ উম্মোচন হয়েছে। বিদ্যুতের দাবিতে এই বিক্ষোভ হয়েছে। এটা জনগণের দাবি। এটা সরকারের পরিবর্তনের কোনো আন্দোলন বা কর্মসূচি ছিল না। সেটাকেই তারা সহ্য করতে পারছে না। সেখানে তারা বিনা উসকানিতে গুলি করেছে, আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে হত্যা করেছে।
 
তিনি ভোলায় হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার চট্টগ্রাম মহানগর বিএনপি'র কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানান। 
 
তিনি সোমবার (১ আগষ্ট) দুপুরে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ভোলায় পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবকদল নেতা আবদুুর রহিমের কেন্দ্র ঘোষিত গায়েবানা জানাজা শেষে এসব কথা বলেন। 
 
গায়েবানা জানাজায় ইমামতি করেন মহানগর ওলামা দলের আহবায়ক মাওলানা শহীদুল্লাহ চিশতী।
 
এসময় সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেন, বিদ্যুতের লোডশেডিংসহ জনদুর্ভোগের বিষয়ে একটা সমাবেশের ওপর পুলিশ গুলি করে হত্যা করেছে। এটা একটা বড় ধরনের ঘটনা। এরসঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। জনসাধারণকে এরকম হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়া, প্রতিবাদ জানানোর আহবান জানাচ্ছি।
 
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের সব অস্ত্র এখন বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। হত্যা, গুম থেকে শুরু করে মিথ্যা মামলায় দিয়ে কারাগারে পাঠানোর মতো কর্মসূচি অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করছে আওয়ামী সরকার। নিজেদের ক্ষমতাকে কন্টকমুক্ত করার জন্য বিরোধী দলের অস্তিত্বকে দেশ থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে সব শক্তি নিয়োগ করেছে তারা। বিএনপি নেতাকর্মীদের নির্বিঘ্নে চলাচল করার অধিকারও কেড়ে নিয়েছে। 
 
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক আবু সুফিয়ান বলেন, একদলীয় শাসন প্রতিষ্ঠা, আবারো বিনা ভোটে সরকার গঠন করা এবং জনগণের ন্যায্য দাবিগুলো পদদলিত করার লক্ষেই ভোলায় সমাবেশে হামলা করা হয়েছে। ভোলার হত্যার ঘটনা সরকারের ধারাবাহিক অমানবিক নিপীড়ন নির্যাতনেরই বর্ধিত প্রকাশ।
 
এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, এস এম আবুল ফয়েজ, আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরজ উল্লাহ, মন্জুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারন সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহানগর বিএনপি নেতা শামসুল আলম (ডক), শেখ নুরুল্লাহ বাহার, মাহবুবুল হক, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, এম আই চৌধুরী মামুন, থানা সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, আবদুল কাদের জসিম, নুর হোসাইন, মহানগর বিএনপি নেতা মাঈনুউদ্দীন মো. শহীদ, একেএম পেয়ারু, আবদুল হালিম স্বপন, ইদ্রিস আলী, অধ্যক্ষ খোরশেদ আলম, আজাদ বাঙ্গালি, আরিফ মেহেদী, নকিব উদ্দিন ভূঁইয়া, আবদুল হাই, ইউছুপ শিকদার, ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম মফিজ উল্লাহ, মো. ইলিয়াছ, খাজা আলাউদ্দিন, রাসেল পারভেজ সুজন, ওয়ার্ড সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সী, এম এ হালিম বাবলু, হাজী এমরান উদ্দীন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, হাজী মো. জাহেদ, মহানগর তাঁতীদলের আহবায়ক মনিরুজ্জামান টিটু, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সি. যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান প্রমুখ।

এমএসএম / এমএসএম

সুন্দরবনে বনরক্ষী-দস্যু গোলাগুলি: ৪ অপহৃত জেলে উদ্ধার, অস্ত্র জব্দ

দখলমুক্ত হলো সরকারি ১ একর ৬৪ শতক জমি

বাঙ্গরা বাজার থানায় মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২

গোপালগঞ্জে উন্নয়ন প্রচারে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে নওয়াপাড়া নৌবন্দরে হরতাল, বন্ধ সকল বাণিজ্যিক কার্যক্রম

রাণীনগরে দোকান চুরি ঘটনা নিয়ে ধোঁয়াশা নেপথ্যে কি অন্য কোনো রহস্য?

নন্দীগ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

রাঙামাটির বিলাইছড়ি- রাজস্থলী সড়কে জীপ উল্টে বৃদ্ধের মৃত্যু

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মেহেরপুরে " বিশ্ব অটিজম সচেতনতা দিবস "- ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাগরপুর গয়হাটায় অবৈধ বালু পরিবহনে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জে মহাসড়ক দখল করে অবৈধ পাথর বাণিজ্য, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা