ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ইয়াবাসহ আটক কাশিমপুর কারাগারের কারারক্ষী


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২-৭-২০২১ দুপুর ১০:৪২
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে ১৮৭ পিস ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় কারা ফটকে তাকে আটক করা হয়। আটককৃত কারারক্ষী ঢাকার ধামরাই থানা বাধানগর এলাকার আব্দুল জলিলের ছেলে শাহিনুল ইসলাম (২৮)। আটক শাহিনুল ইসলাম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ কারারক্ষী হিসেবে কর্মরত।
 
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার আবু সায়েম জানান, কারারক্ষী শাহিনুর ইসলাম বাইরে থেকে কারাগারে প্রবেশের সময় আরপি গেটের কারারক্ষীরা তাকে তল্লাশি করে। এ সময় তার কাছে থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে কারারক্ষী শাহিনুর ইসলাম ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ জিএমপি কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল মমিন জানান, কারাগারের বা‍ইরে থেকে আন্ডারওয়্যারের ভেতর লুকিয়ে ইয়াবা ট্যাবলেট নিয়ে কারাগারের ভেতর প্রবেশ করছিল কারারক্ষী শাহিনুল ইসলাম। একপর্যায়ে কারাগারের প্রধান গেটে দায়িত্বরত কারারক্ষীরা তাকে তল্লাশি করে। এসময় তার আন্ডার ওয়ারের ভেতর থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
 
জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, কর্তৃপক্ষ থানায় খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারারক্ষী শাহিনুল ইসলামকে আটক করে। এ ব্যাপারে কোনাবাড়ী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার