এক চার্জে ২০ ঘণ্টা চলবে ইয়ারবাড
ফের ভারতের বাজারে যোগ হলো আরও একটি ইয়ারবাড। সম্প্রতি ওয়ানপ্লাস নরড বাডস সিই নামের নতুন এই ইয়ারবাডটি লঞ্চ হয়েছে। সংস্থার দাবি, একবার ফুল চার্জে ২০ ঘণ্টা পর্যন্ত চলবে ইয়ারবাডটি। কেস ছাড়া চলবে সাড়ে চার ঘণ্টা। এছাড়াও আছে অসংখ্য স্বাস্থ্য এবং স্পোর্টস ফিচার।
ভয়েস কলের জন্য আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে নয়েস ক্যান্সলিং করবে এই ইয়ারবাডটি। সঙ্গে থাকছে ১৩.৪ এমএম ড্রাইভার। মাত্র ৩.৫ গ্রাম ওজনের ইয়ারবাডটিতে ট্রু ওয়ারলেস গান শুনতে ৫০ শতাংশ ভলিউম সেট করতে হবে ব্যবহারকারীকে। চার্জিং কেস সহ এই ইয়ারবাডের ওজন মাত্র ৩৩ গ্রাম।
স্মার্টফোনের কল রিসিভ করা কথা বলার কাজ করতে পারবেন ৩ ঘণ্টা পর্যন্ত। ১০ মিটার দূর থেকেও ডিভাইস কানেকটেড থাকবে ইয়ারবাডটিতে। মাত্র ১০ মিনিট চার্জ দিয়ে ৮১ মিনিট গান শোনা যাবে। এতে থাকছে ২৭ এমএএইচ ব্যাটারি। চার্জিং কেনে পাবেন ৩০০ এমএএইচ ব্যাটারি।
সাশ্রয়ী মূল্যের ওয়ানপ্লাস ইয়ারবাডগুলোতে দুটি রঙের বিকল্প পাওয়া যাবে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে। কালার দুটি হচ্ছে মুনলাইট হোয়াইট এবং মিস্টি গ্রে। ভারতে ওয়ানপ্লাস নরড বাডস সিই ইয়ারবাডটির দাম রাখা হয়েছে ২ হাজার ২৯৯ টাকা।
সূত্র: এনডিটিভি গ্যাজেট
প্রীতি / প্রীতি
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের