রাবির 'সি' ইউনিটের ফল ঘোষণা, পাসের হার ৩৮ শতাংশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। এতে পাসের হার ৩৮ দশমিক ২৩ শতাংশ।
দুপুরে 'সি' ইউনিটের ভর্তির পরীক্ষার সমন্বয়ক এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাহেদ জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এবার এই ইউনিটের পাসের হার ৩৮ দশমিক ২৩ শতাংশ।
পরীক্ষায় অংশগ্রহণ কারা ৬২ হাজার ৮৩৮ ভর্তিচ্ছুর মধ্যে পাস করেছে ২৩ হাজার ৯৯৫ জন। চারটি গ্রুপে অনুষ্ঠিত পরীক্ষায় সর্বোচ্চ মার্ক গ্রুপ-১ ৮৭.৫৫, গ্রুপ-২ ৯২.৭৫, গ্রুপ-৩ ৮৪.০৫ এবং সর্বশেষ গ্রুপ-৪-এ ৮৩.৪০ নাম্বার পেয়ে গ্রুপভিত্তিক প্রথম হয়েছেন তারা।
'সি' ইউনিটের ভর্তি-পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) শিক্ষার্থীরা দেখতে পাবেন।
এমএসএম / জামান
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied