ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে আশ্রয়ণের ঘর দেয়ার নামে অর্থ আদায়, আটক ২


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২-৮-২০২২ বিকাল ৫:৩৯

ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়ের নাম ভাঙিয়ে শেখ জাহিন আহম্মেদ সাবু কন্সট্রাকশন নামে অফিস খুলে প্রধানমন্ত্রীর ভিশন-২ প্রকল্পের আওতায় আশ্রয়ণের ঘর দেয়া ও বিভিন্নজনকে চাকরি দেয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে মোহাম্মদ আলী সরকার (৬৫) এবং তার সহযোগী সুরেন্দ্র নাথ ঢালী (৪৫) নামে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের ৮নং ওয়ার্ড ওয়েস্টার্নপাড়া থেকে তাদের আটক করা হয়।

মোহাম্মদ আলী সরকার চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আদর্শপাড়ার মৃত গৌরাঙ্গ সরকারের ছেলে। সে দুই বছর আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং মাধব চন্দ্র সরকার থেকে মোহাম্মদ আলী সরকার নাম ধারণ করে। অপরজন সুরেন্দ্রনাথ ঢালী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কাঙ্গি ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামের মৃত গৌরাঙ্গ লাল ঢালীর ছেলে।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে তোলা অসংখ্য ছবি, অনেককে বিভিন্ন পদে চাকরি দেয়ার চুক্তিপত্র স্ট্যাম্প, মোহাম্মদ আলী সরকারের নামে একটি অনলাইন টেলিভিশন কর্তৃক প্রদত্ত আইডি কার্ড ও সাধারণ মানুষের কাছ থেকে নেয়া টাকার লিপিবদ্ধ ডায়েরি উদ্ধার করা হয়।

এদিকে ওই প্রকল্পে চাকরি দেয়ার নামে এক লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের নামে লালমোহন থানায় মামলা দায়ের করেন মো. আবদুর রাজ্জাক নামে এক যুবক।

মামলার বাদী আবদুর রাজ্জাক জানান, প্রধানমন্ত্রীর ভিশন-২ প্রকল্পের আওতায় ও জাহিন আহমেদ সাবু কন্সট্রাকশনের বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২০ হাজার ঘর বিতরণ করা হবে জানিয়ে ওই প্রতিষ্ঠানে চাকরির কথা বলে তার কাছ থেকেও এক লাখ টাকা নেয় মোহাম্মদ আলী সরকার। পরে তাকে লালমোহন পৌরসভার ওয়েস্টার্নপাড়াস্থ অফিসে আসতে বলে এবং ঘর দেয়ার নামে গ্রাহকদের কাছ থেকে টাকা ওঠাতে বলে। এতে তার সন্দেহ হলে চাকরির জন্য দেয়া জামানত ফেরত চান তিনি। টাকা চাওয়ায় উল্টাে হুমকির শিকার হন বলে জানান আবদুর রাজ্জাক।  

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ জানান, ওয়েস্টার্নপাড়ায় অফিস খুলে ঘর দেয়ার নামে অর্থ আদায় করা হচ্ছে- স্থানীয়দের এমন অভিযোগের আলোকে ধৃতদের অফিসে পুলিশ পাঠানো হয়। এ সময় ওই অফিসে প্রধানমন্ত্রীর ছবির সাথে মোহাম্মদ আলী সরকারের এডিট করে জুড়ে দেয়া ছবি টাঙানো অবস্থায় পাওয়া যায়। এছাড়াও তাদের প্রয়োজনীয় কোনো কাগজপত্র না থাকায় থানায় আনা হয়।

ওসি আরো জানান, মোহাম্মদ আলী সরকার শুধু লালমোহন-চরফ্যাশনই নয়, দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ঘর দেয়ার নামে প্রতারণা করে অর্থ আদায় করেছে। তাকে আটকের সংবাদ পেয়ে বিভিন্ন জেলা-উপজেলা থেকে ফোনের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে। তার সাথে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত