ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পেলোসির তাইওয়ান সফর, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চীনের তলব


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২২ সকাল ৯:২৫

কড়া হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে বেইজিং-এ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নসকে তলব করেছে চীন। স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট) রাতে পেলোসি তাইপে অবতরণের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নিকোলাসকে তলব করে বেইজিং।

চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী জি ফেং প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, পেলোসির এই সফরের তীব্র প্রতিবাদ জানাচ্ছে চীন। তাইওয়ান চীনের অংশ বলেও দাবি করেন তিনি। তিনি আরো বলেন, পেলোসির সফরের অসৎ উদ্দেশ্য রয়েছে এবং গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নসের সঙ্গে কথা বলার সময় পেলোসির এ সফরকে ঘিরে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তবে রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে নির্ধারিত সময়ের কিছুটা আগেই তাইপেতে পৌঁছান পেলোসি। গত ২৫ বছরের মধ্যে তাইওয়ান সফর করা সবচেয়ে জ্যেষ্ঠ মার্কিন রাজনীতিবিদ পেলোসি। তবে তার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থন দেননি বলে খবর পাওয়া গেছে।

তাইওয়ানের গণমাধ্যমগুলো বলছে, বুধবার (৩ আগস্ট) তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইংওয়েনের সঙ্গে সাক্ষাৎ করবেন ন্যান্সি পেলোসি। এরপর তিনি তাইওয়ানের পার্লামেন্টে যাবেন। এ ছাড়া তিনি মানবাধিকার জাদুঘরও প্রদর্শন করবেন।

জামান / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি