বান্দরবানে সড়ক ও জনপদের কর্মকর্তাকে ম্যনেজ করে সড়কের ধারে গড়ে তুলেছেন অবৈধ স্থাপনা
বান্দরবানে সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধ ভাবে দখল করে প্রতিদিনই গড়ে উঠছে অবৈধ নতুন নতুন স্থাপনা। বান্দরবান-কেরানীহাট সড়কের লাম্বা রাস্তার নামক স্থানের এক পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা) দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন কুমিল্লা নিবাসী সেলিম নামে এক ব্যক্তি। বর্তমানের তিনি বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাঙ্গারি ব্যবসা করেন। তিনি প্রশাসনকে ম্যানেজ করে দিনের পর দিন গড়ে তুলেছেন দোকান। চলমান রয়েছে অবৈধ দালানঘর নির্মাণের কাজ। অন্য জেলা থেকে এসে কিভাবে সরকারি জায়গায় দখল করে দালান তুলছেন- এমন প্রশ্ন দেখা দিয়েছে ওই এলাকাবাসীর মাঝে।
স্থানীয়দের অভিযোগ, পার্বত্য এলাকার বাসিন্দা না হয়েও কিভাবে তিনি ব্যবসার নাম করে সরকারি জায়গাতে ঘর ও দোকান স্থাপনা গড়ে তুলেছেন। এলাকাবাসীরা এ ব্যাপারের কথা বলতে গেলে হুমকিও দেন তিনি। এছাড়া সড়ক ও জনপথের কর্মকর্তাদের ম্যানেজ করে সরকারি জায়গায় ঘর তুলেছেন। যেখানে স্থানীয় বাসিন্দারা পর্যন্ত সরকারি জায়গায় ঘর পর্যন্ত তোলার সাহস পাননি। দূর থেকে এসে কিভাবে এই কাজটির করলেন প্রশ্ন এলাকাবাসীদের।
সরেজমিন দেখা যায়, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে উঠেছে দালান ঘর। বান্দরবান ও কেরানীহাট সড়কের রাস্তা ধারে প্রথমের গড়ে উঠেছিল ছোট্ট একটি দোকান। দোকানের পাশের ছোট্ট ঝিড়ি কিনারা। সেই কিনারা পার্শ্বে মাটি তলদেশ থেকে ইটের মাধ্যমে গড়ে তুলছে একটি বাড়ি। বাড়িটি এখন শেষ পর্যায়ের। আবার সড়কের বাম পাশে তার ভাঙ্গারী দোকান। দোকানে ভিতরের ভাঙ্গারী বিভিন্ন জিনিসপত্র ও দেখা গেছে। একজন ভাঙ্গারী ব্যবসার নামে বাইরে থেকে এসে সরকারি জায়গায় দখল করে ঘর স্থাপন কি অপরাধ নয় এমন প্রশ্নের অভিযোগ উঠেছে ঐসব এলাকার বসবাসকারীদের।
এদিকে বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন অনুযায়ী, কোনো সড়ক বা মহাসড়কের ৬০ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু সে আইন মানা হচ্ছেনা, তা বোঝা যায়, সড়কের পাশের বান্দরবান সড়ক ও জনপথ কর্মকর্তাকে অর্থ দিয়ে ম্যানেজ করে গড়ে তুলেছেন অবৈধ স্থাপনা। শুধু সড়কের পাশে নয়, দখল হয়েছে মূল রাস্তার ৩ ফুট পর্যন্ত। এছাড়া ও বান্দরবান-রাঙ্গামাটি চন্দ্রঘোনা সড়কের পৌরসভার সেগুন বাগিচা এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় প্রায় ২০টি ও বেশি অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে।
লম্বা রাস্তা বাসিন্দা আসরাফ আলী বলেন, সরকারি কর্মকর্তাকে ম্যানেজ করে ঘর বেধেছে বলে মনে হচ্ছে। তা না হলে সরকারি জায়গায় কিভাবে একটি ঘর কেন দোকান তোলার ও সম্ভব নয়।
সড়কের দোকানের পিছনে পাহাড়ের মালিক শৈনাচিং মারমা জানান, সড়ক ও জনপথের সরকারি জায়গায়তে ঘর না তোলার জন্য বারণ করি। তবুও তিনি ঘর তুলেছেন। তিনি বলেছেন সড়ক ও জনপথকে প্রায় ২ লাখ টাকা দিয়ে ম্যানেজ করে দোকান ও ঘর তুলেছেন।
সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, সেলিমকে বারবার সতর্ক করা সত্ত্বেও সে সরকারি জায়গাতে ঘর তুলেছেন। তবে এর প্রতিকার আনতে সড়ক ও জনপন বিভাগের প্রতি অনুরোধ জানান।
অবৈধ স্থাপনা তোলার বিষয়ে জানতে চাইলে মো.সেলিম তিনি জানান, সড়ক জনপথের কর্মকর্তাকে ম্যনেজ করে ঘর তোলা হয়েছে। তবে তিনি সমাজোতা মধ্য আসতে সাংবাদিক্দের টাকা দেওয়া অফার দেন যাতে সংবাদ প্রকাশ না করার জন্য।
এব্যাপারে বান্দরবান সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরী জানান, সড়কের কাজ শেষ হলে ডিসেম্বর শেষের দিকে সেনাবাহিনী সড়ক ও জনপথকে সড়কটি হস্তান্তর করবে। এবং বিষয়টি আমি সেনাবাহিনীকে জানাবো।
তিনি আরো জানান, উচ্ছেদ অভিযান শুরু হলে সাংবাদিকদের জানানো হবে।এবং যেটি কখন হবে তিনি বলতে পারেননি।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied